By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪, গুলি ও গুলির খোসা উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪, গুলি ও গুলির খোসা উদ্ধার
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪, গুলি ও গুলির খোসা উদ্ধার

Last updated: 2024/07/27 at 6:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় পুলিশ সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

জানা গেছে, নালুয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাত ভাই (হোসেন আলী) গ্রুপ ও বিপ্লব ফকির (তারিকুল ইসলাম) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয় ফিলিং স্টেশন এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়। এ সময় গুলির শব্দে স্থানীয় লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে দ্বিগবিদ্বিগ ছোটাছুটি করে। সংঘর্ষে মিলু শেখ (২০), মহিদুল ইসলাম (৩৫), জসিম শেখ (২৮) ও নুর ইসলাম (৩০) আহত হয়। আহতদের রাতেই চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় বর্তমানে আতংক বিরাজ করছে।

সাত ভাই গ্রæপের মোঃ হোসেন আলী শেখ বলেন, ‘আধিপত্য বিস্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিপ্লব ফকির গ্রæপের সাথে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয় ফিলিং স্টেশন এলাকায় বিপ্লব ফকির ও তার ভাই জুয়েল ফকিরের নেতৃত্বে একদল লোক আমাদের লোকজনের উপর দফায় দফায় হামলা চালায়। এ সময় তাদের হামলায় আমার পক্ষের ৪ জন লোক আহত হয়েছে। তাদের কয়েক রাউন্ড বন্দুকের গুলির শব্দে মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে দ্বিগবিদ্বিগ ছোটাছুটি করে। তারা আমার চাচার দোকান ও জয় ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের কাঁচ ভাংচুর করেছে। এ ঘটনায় আমি বাদী হয়ে বিপ্লব ফকির ও তার ভাই জুয়েল ফকিরসহ ২২ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

বিপ্লব ফকির গ্রæপের তারিকুল ইসলাম বিপ্লব গুলি করার কথা অস্বীকার করে বলেন, ‘শর্টগানের লাইসেন্স আমার নামে। আমার গানের বরাদ্দকৃত গুলি ঠিকই আছে। ওখানে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। আমার ভাইপো ডালিম ফকিরকে মারপিট নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। আমি উভয় পক্ষকে ঠেকিয়েছি। মুরব্বি পর্যায়ে কথাবার্তা চলছে। বিষয়টি মিমাংশা হয়ে যাবে।’

শনিবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৪ টায় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এ সময় সংঘর্ষস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
Next Article রোববার থেকে সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?