By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে কৃষি দপ্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে কৃষি দপ্তর
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে নিরাপদ সবজি উৎপাদনে কাজ করছে কৃষি দপ্তর

Last updated: 2023/07/26 at 2:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে প্রায় চার হাজার একর জমিতে গ্রীষ্ম কালিন বিভিন্ন সবজি উৎপাদন হচ্ছে। এখানের ৭টি ইউনিয়নে ২১টি বন্টক রয়েছে। সেই সবজি নিরাপদ ভাবে উৎপাদনের জন্য স্থানীয় কৃষি দপ্তরের একাধিক টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নিরাপদ উপায়ে সবজি চাষ ও উৎপাদন করতে কৃষকদের প্রশিক্ষিত করার পাশাপাশি তথ্য সংরক্ষণে উদ্ধুদ্ধ করা হয়েছে। তাইতো এখন ভোক্তাদের হাতে চাষিরা নিরাপদ সবজি তুলে দিতে পারছে। দেশে বিভিন্ন এলাকার সবজির চাহিদা মেটাচ্ছে এ অঞ্চলের চাষিরা। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এমনটাই জানালেন উপজেলা কৃষি দপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ১ হাজার ৯৪৯ একর জমিতে শসা, ৪৪০ একর জমিতে করল্লা, ১১৬ একর জমিতে উচ্ছে, ৭২ একর জমিতে পুইশাক, ১১৯ একর জমিতে চালকুমড়া, ৭২ একর জমিতে ঢেড়স, ৫০ একর জমিতে ঝিংগা, ৬০ একর জমিতে চিচিংগা, ৭০ একর জমিতে ডাটা, ৬২ একর জমিতে বেগুন, ৩৫ একর জমিতে কচুরলতি, ৬৭ একর জমিতে বরবটি, ৫০৪ একর জমিতে মিষ্টি কুমড়া, ৩ একর জমিতে কাকরোল, ৩০ একর জমিতে কচুরমুখি, ১২৬ একর জমিতে লাউ ও ৪২ একর জমিতে পানি কচু চাষ হচ্ছে। প্রতিটি ক্ষেত থেকে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষে চাষিদের জৈব বালাই নাশক, ফেরোমন ট্রাপ (গন্ধ), আঠালো ফাঁদ ও অপেক্ষমান সময়ে বিষ প্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে ভাবেই কাজ করছে এ অঞ্চলের সবজি চাষিরা। সে জন্যই ভোক্তাদের হাতে চাষিরা নিরাপদ সবজি তুলে দিতে পারছে। প্রতিদিন দেশে বিভিন্ন এলাকার শতাধিক ট্রাক ভারে যাচ্ছে এ সবজি। সোমবার (২৪ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, বাগেরহাট খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন ও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম নিরাপদ সবজি উৎপাদনের বিভিন্ন খেত পরিদর্শন করেছেন। এ ব্যাপারে খলিশাখালী গ্রামের সবজি চাষি সুমন পোদ্দার, চরবানিয়ারী উত্তরপাড়া গ্রামের রুবেল গাইন, টেকের বাজারের সাধন গাইন ও চরবানিয়ারী পশ্চিমপাড়া গ্রামের কানাই মজুমদার বলেন, নিরাপদ সবজি চাষে উপজেলা কৃষি অফিস থেকে আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা নিয়মিত আমাদের খোজ-খবর রাখেন। এ পদ্ধতিতে সবজি চাষ করে আমরা লাভবান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
Next Article দেশের পথে প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 9 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?