
চিতলমারী বাগেরহাটঃ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলাম বাবুলের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চিতলমারীতে মিলাদ মাহফিল, দোওয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার যোহর নামাজ বাদ উপজেলার বড়বাড়িয়া নুরে- মদিনা মাদ্রসায় এই দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দৈনিক যুগান্তর পত্রিকার চিতলমারী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম সাফার সঞ্চলনায় যুগান্তর পত্রিকাসহ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোওয়া মাফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো: আবু হানিফ। দোওয়া মাফিলে অংশ নেন জন প্রতিনিধি,সাংবাদিক, কোরআনে হাফেজসহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।