চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি গত ২৫ জুলাই সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছা।
উক্ত অনুষ্ঠানের শুরুতে বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মৎস্য খাবার বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়াল চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বেদবতী মিস্ত্রী সহকারী কমিশনার ভূমি, মোঃ বাবুল হোসেন খান সভাপতি উপজেলা আওয়ামী লীগ। আরো উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, মোঃ সোহরাব হোসেন যুব উন্নয়ন কর্মকর্তা, মৎস্য চাষী বৃন্দ,স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত