By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ
বাগেরহাট

চিতলমারীতে যুবককে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

Last updated: 2023/05/06 at 3:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

সাজ্জাদ, চিতলমারী : বাগেরহাটের চিতলমারীতে আব্দুর জব্বার শেখ (২৬) কে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এসময়ে হামলা কারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব শেখ (২৬) নামের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। রাজীবকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এতে ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের একটি রান্না ঘর তিনটি বসতঘর আগুনে জ্বালিয়ে দিয়েছে।
গত শুক্রবার ৫ মে আনুমানিক রাত ৮ টার দিকে চিতলমারী উপজেলার গোড়ায় নালুয়া গ্রামের বাংলাদেশ সেবাশ্রামের পাশে এ হত্যাকান্ড ঘটে।
ছুরিকাঘাতে নিহত আব্দুর জব্বার শেখ( ২৬) চিতলমারী উপজেলার বড়বাক গ্রামের আবদুল হক শেখের ছেলে। এসময় আহত রাজীব শেখ(২৬) গোড়ানালুয়া গ্রামের মোঃ তৈয়াব শেখের ছেলে।
অভিযুক্ত দেলোয়ার মুন্সি ওরফে আকাশ (৩০)চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের ডাবলু শেখের ছেলে। হত্যাকান্ডের পর উত্তেজিত জনতা দেলোয়ার মুন্সি ও তার বাবার চারটি ঘরে আগুন দেয়। আগুনে ঘরের সব অংশই পুড়ে গেছে।
নিহত জব্বার শেখের সেজ ভাই শফিকুল ইসলাম (৩৩)
জানান পূর্ব শত্রুতার জেরে হত্যাকান্ডটি ঘটেছে। তিনি বলেন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জনৈক মুঠোফোন নিহত জব্বার কে ডেকে নিয়ে যায় এবং আনুমানিক রাত ৮ টার পরে হত্যাকান্ডের ঘটনা জানতে পারি।
পুলিশ জানায়, দু তিন দিন আগে দেলোয়ার মুন্সি এক কিশোরীর শ্লীলতাহানি ঘটায়। ওই কিশোরী আব্দুর জব্বার শেখের প্রতিবেশী। এর প্রতিবাদ করলে আব্দুর জব্বার শেখ ও রাজীব শেখের সঙ্গে দেলোয়ার মুন্সি তার ভাই জিনু মুন্সি ও বাবা ডাবলু মুন্সির তর্ক বির্তক হয়।সেটি হাতাহাতির পরযায়ে গড়ায়।এর মধ্যে দেলোয়ার মুন্সি ওরফে আকাশ ধারালো ছুরি দিয়ে রাজীব ও জব্বার কে কুপিয়ে আহত করে।স্থানীয়রা তাদেরকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর জব্বার কে মৃত ঘোষণা করেন। রাজীব শেখের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিতলমারী থানার অফিসার ইন চার্জ এ এইচ এম কামরুজ্জামান খান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উত্তেজিত জনতা ছুরিকাঘাতকারী দেলোয়ার তার বাবার একটি রান্না ঘর এবং তিন টি বসতঘরে অগ্নি সংযোগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি পুলিশের নিয়ণ্ত্রণে রয়েছে।
হামলা কারীদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৮টি মামলার পলাতক আসামি ঢাকায় আটক
Next Article নড়াইলের লোহাগড়া পৌরসভায় চলছে সীমাহীন অনিয়ম দুর্নীতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বাগেরহাট

চিতলমারী উপজেলায় রোবো ধানের বাম্পার ফলনের আশা

By Correspondent 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?