By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে যৌনাঙ্গ কেটে সন্তান প্রসবের চেষ্টা, মৃত্যু শয্যায় প্রসূতি মা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে যৌনাঙ্গ কেটে সন্তান প্রসবের চেষ্টা, মৃত্যু শয্যায় প্রসূতি মা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

চিতলমারীতে যৌনাঙ্গ কেটে সন্তান প্রসবের চেষ্টা, মৃত্যু শয্যায় প্রসূতি মা

Last updated: 2025/02/08 at 2:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে এক প্রসূতি মায়ের যৌনাঙ্গ কেটে রাতভর সন্তান প্রসবের চেষ্টা করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে গুরুতর অসুস্থ্য ওই প্রসূতি মাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ক্লিনিকে তার সিজার সম্পন্ন হয়েছে। তিনি কণ্যা সন্তানের মা হয়েছেন। অসুস্থ প্রসূতি মায়ের নাম আখি আক্তার (২২)। সে গ্রামের ফেরদৌস সরদারের স্ত্রী এবং শাহানা বেগমের মেয়ে।
এ ঘটনায় প্রসূতির মা শাহানা বেগম বাদী হয়ে হিজলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের এফডবি্লউএ মঞ্জুশ্রী শিকদার ও আয়া মোমেনার বিরুদ্ধে চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, আখি আক্তারের বিয়ের পর একটি দূর্ঘটনায় তার স্বামী ফেরদাউস সরদারের মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। এরপর থেকে মেয়ের পরিবার তাঁর দেখাশুনা করতে হয়। তার মেয়ের তাফসিয়া নামে সাড়ে চার বছর বয়সের একটি মেয়ে আছে। আখি আবারও সন্তান সম্ভবা হলে গত ১ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় হিজলা ইউনিয়নের ৮নং ওয়াডের্র এফডব্লিউএ মঞ্জুশ্রী শিকদার ও আয়া মোমেনা শাহানার বাড়িতে বসে আখির প্রসবের ব্যবস্থা করেন।
তখন শাহানা বলেন, ‘কোন প্রকার ঝুঁকি নেওয়া যাবে না। সমাস্যা মনে হলে হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে দিতে হবে।’ কিন্তু তারা তা না করে সারা রাত ধরে তাঁর মেয়ের প্রসব ঘটাতে তার শরীরের উপর নানা ধরণের চাপ প্রয়োগ ও টানা-হেঁচড়া করতে থাকে। তাদের টানা হেঁচড়ায় আমার মেয়ের গোপনাঙ্গ ছিঁড়ে যায় এবং তারা কেচি দিয়ে যৌনাঙ্গের দুই পাশ কেটে বাচ্চা বের করার চেষ্টা করে। রবিবার ভোরের দিকে মেয়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। এ সময় প্রতিবেশীরা এফডবিøউএ মঞ্জুশ্রী শিকদার ও আয়া মোমেনার ভুল চিকিৎসায় ক্ষিপ্ত হয়ে যান। তারা তার মেয়েকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চিতলমারী সদরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানে আনলে কর্তব্যরত চিকিৎসক আখির যৌনাঙ্গে ২০ টি সেলাই দেন এবং সিজারের মাধ্যমে একটি কণ্যা সন্তান প্রসব করান। বর্তমানে তার মেয়ে আখি মৃত্যু শয্যায় রয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারী) সকালে কান্নাজড়িতকণ্ঠে শাহানা বেগম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পর থেকে মঞ্জুশ্রী ও মোমেনা আমাদের কোন খোঁজ নেয়নি।’ মঞ্জুশ্রী ও মোমেনার বিরুদ্ধে আমি অভিযোগ জমা দিতে গেলে পরিবার পরিকল্পনা দপ্তরে অফিস সহকারি মো. আবু হানিফ অভিযোগ জমা না নিয়ে আমার সাথে চরম দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন। পরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করলে তার কথায় তাচ্ছিল্যের সাথে অভিযোগপত্রটি জমা রাখেন। আমি এ সব ঘটনার বিচারসহ ক্ষতিপূরণ দাবি করছি।’
এ ব্যাপারে এফডবিøউএ মঞ্জুশ্রী শিকদার ও আয়া মোমেনা বলেন, ‘প্রসব করানোর সার্টিফিকেট আমাদের আছে। যৌনাঙ্গ কাটাকাটি করে আমরা কোন ভুল করিনি।’
চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরে অফিস সহকারি মো. আবু হানিফ বলেন, ‘যেহেতু একটা ঘটনা ঘটেছে। সেহেতু আমি স্যারের নির্দেশ ছাড়া অভিযোগপত্র জমা নিতে পারি না।
চিতলমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ আল-ইমরান বলেন, ‘অভিযোগ পত্রটি হাতে না পেলেও ঘটনাটি আমি শুনেছি। সোমবার (১০ ফেব্রæয়ারী) আমি উভয়পক্ষকে ডেকে শুনে দেখব।’
নাম না প্রকাশ করার শর্তে ক্লিনিকের এক কর্মকর্তা জানান, প্রসূতি মাকে মুমূর্ষু অবস্থায় তাদের ক্লিনিকে আনা হয়েছে। আল্লাহ তাদের রক্ষা করেছেন। প্রসূতি মায়ের কাটা যৌনাঙ্গে ২০ টির মত সেলাই লেগেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কঙ্গোতে ১৫০ বন্দিকে গণধর্ষণের পর পুড়িয়ে হত্যা
Next Article গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা সর্বোচ্চ শাস্তি পাবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?