By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চিতলমারীতে সরকারি প্রণোদনার বোরো বীজ বিতরণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > চিতলমারীতে সরকারি প্রণোদনার বোরো বীজ বিতরণ
বাগেরহাট

চিতলমারীতে সরকারি প্রণোদনার বোরো বীজ বিতরণ

Last updated: 2025/11/25 at 2:37 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট) : রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বাড়াতে চিতলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বোরো বীজ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে পাওয়া এ বরাদ্দের লক্ষ্য—কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং চাষাবাদে স্বনির্ভরতা বৃদ্ধি।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। পরে সাত ইউনিয়নের মোট ৩,০৫০ জন কৃষকের হাতে জনপ্রতি ২ কেজি করে এসএল-৮এইচ জাতের উন্নতমানের হাইব্রিড ধান বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা সমবায় ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য প্রতিনিধি।

কৃষি কর্মকর্তা মো. সিফাত আল মারুফ জানান, বড়বাড়িয়া, কলাতলা, হিজলা, শিবপুর, চিতলমারী সদর, চরবানিয়ারী ও সন্তোষপুর—এই সাত ইউনিয়নের কৃষকদের মধ্যেই বীজ বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে চাহিদা অনুযায়ী তালিকা যাচাই করে কৃষকদের হাতে বীজ পৌঁছে দেওয়া হয়।

জন্মভূমি ডেস্ক November 25, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪
Next Article যশোরে বাউল সম্রাট আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন
আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
উপসম্পাদকীয়সম্পাদকীয়

কেমন ছিল এবারের নির্বাচনে নারীর অংশগ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত: গ্রেফতার ৩

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?