By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

চীনে চাহিদা কমায় বিশ্ববাজারে কমল তেলের দাম

Last updated: 2024/07/25 at 5:17 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীনে চাহিদা কম থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগামী সেপ্টেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক সাত শতাংশ কমিয়ে ধরা হয়েছে ৮১ ডলার ১২ সেন্ট।

এ ছাড়া, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক আট শতাংশ কমিয়ে ৭৬ ডলার ৯৮ সেন্ট ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে ৩৭ লাখ ব্যারেল কম অপরিশোধিত তেল তোলা হয়েছে।

এতে আরও বলা হয়, দেশটিতে গ্যাসোলিনের মজুদ ৫৬ লাখ ব্যারেল কমেছে। ডিসটিলেটের মজুদ কমেছে ২৮ লাখ ব্যারেল।

নিশান সিকিউরিটিজের অধীন এনএস ট্রেডিংয়ের প্রেসিডেন্ট হিরোউকি কিকুকাওয়া সংবাদ সংস্থাটিকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল ও গ্যাসোলিনের মজুদ কমলেও আসলে সবাই উদ্বিগ্ন চীনে তেলের চাহিদা কমে যাওয়ায়।’

সরকারের দেওয়া তথ্য বলছে, গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি চীনে তেল আমদানি কমেছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ায় সেখানে তেলের চাহিদা কম। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হওয়ায় কমতে পারে জ্বালানি তেলের দাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অচলাবস্থায় জ্বালানি তেল বিক্রি কমেছে ৮৯ শতাংশ
Next Article প্রথমবার ইইউ’র নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে রাশিয়ার গ্যাস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বিনোদন

বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় হিরো আলম গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
নড়াইল

নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?