By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ প্রায় ২২০ কোটি ডলার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ প্রায় ২২০ কোটি ডলার
জাতীয়

চীন থেকে ২০টি জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ প্রায় ২২০ কোটি ডলার

Last updated: 2025/10/07 at 1:01 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সরকার জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালীকরণ এবং বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। এই ৪.৫ প্রজন্মের যুদ্ধবিমানের জন্য প্রশিক্ষণ, সরঞ্জাম এবং অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ডলার, যা প্রায় ২৭,০৬০ কোটি টাকা।
চুক্তিটি সরাসরি চীন সরকারের সঙ্গে জি-টু-জি (G2G) পদ্ধতিতে করা হতে পারে এবং চলতি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। যুদ্ধবিমানের দাম পরিশোধ ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে সম্পন্ন হবে।
প্রধান উপদেষ্টা কার্যালয় অনুযায়ী, প্রতিটি ফাইটার জেটের মূল্য প্রায় ৬ কোটি ডলার, অর্থাৎ ২০টি বিমানের মোট দাম দাঁড়ায় ১২০ কোটি ডলার। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি ক্রয় ও পরিবহন খরচ মিলিয়ে ৮২ কোটি ডলার যোগ হবে। বীমা, ভ্যাট ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার।
জে-১০ সিই জঙ্গিবিমান মূলত চীনের জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের সফরের সময় এই বহুমাত্রিক জঙ্গিবিমান কেনার বিষয়ে আলোচনা হয় এবং চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে। চুক্তি চূড়ান্ত করতে বিমানবাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ ও দরকষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য, পরিশোধের শর্তাবলী ও চুক্তিপত্র চূড়ান্ত করবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর প্রেসিডেন্ট মেজর জেনারেল এ এন এম মনিরুজ্জামান (অব.) জানান, “বিমান বাহিনীর অনেকদিন ধরেই নতুন জঙ্গিবিমানের প্রয়োজন রয়েছে। তবে কেনার আগে বিশ্বে চলমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও চীনের সঙ্গে সম্পর্ক বিবেচনা করা জরুরি।”
চীনের বাইই অ্যারোবেটিক টিম প্রদর্শনীতে তাদের সর্বাধুনিক জে-১০সি মডেল অন্তর্ভুক্ত করেছে। এটি দীর্ঘ দূরত্বে ফ্লাইট পরিচালনা সক্ষম এবং আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে আন্তর্জাতিক এয়ারশোতে প্রশংসিত।
বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ২১২টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৪৪টি ফাইটার জেট। এই বহরে রয়েছে ৩৬টি চীনা নির্মিত এফ-৭, ৮টি মিগ-২৯বি এবং রাশিয়ান ইয়াক-১৩০ লাইট অ্যাটাক বিমান। জে-১০ সিরিজ যুক্ত হলে বিমান বাহিনীর আধুনিকায়নে তা একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

জন্মভূমি ডেস্ক October 7, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১৮ অক্টোবরের আগেই
Next Article নির্বাচনে রাজনীতিবিদরাই মূল প্লেয়ার: সিইসি
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?