By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা

Last updated: 2024/11/27 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১০ জন নেতাসহ আরও ৪টি ইসলামি দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বুধবার (২৭ নভেম্বর) রাতে চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এসব রাজনৈতিক দলের নেতারা চীনের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গেছে। প্রতিনিধিদলটি আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরবে বলে জানা গেছে।
জামায়াতসহ কোনো ইসলামি দলের নেতাদের চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রণে সে দেশে যাওয়ার ঘটনা এই প্রথম।
এ সফরে যারা যাচ্ছেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের ও মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, দৈনিক সংগ্রাম পত্রিকার প্রধান প্রতিবেদক শামসুল আরেফিন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার ও হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
প্রসঙ্গত, সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সে দেশ সফর করে বিএনপির একটি প্রতিনিধিদল। দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলটি ১৬ নভেম্বর দেশে ফিরেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আলু ও পেঁয়াজ আমদানি শুরু
Next Article ২৪৫ কোটি টাকায় ৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
সাতক্ষীরা

অতি গুরুত্বপূর্ণ মাহে রমজান

By Correspondent 5 hours ago
সাতক্ষীরা

নতুন সরকারের বড় চ্যালেঞ্জ উপকূলীয় ১৪ জেলায় টেকসই মজবুত বেড়িবাধ নির্মাণ

By Correspondent 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উপকূল

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জেলার খবরযশোরশীর্ষ খবর/ তাজা খবর

যশোর অভয়নগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?