By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা, ভাই হাসপাতালে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা, ভাই হাসপাতালে
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলা কেটে হত্যা, ভাই হাসপাতালে

Last updated: 2023/10/22 at 12:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা দামুড়হুদার উপজেলার মোহাম্মদপুরে বাড়ি থেকে তুলে নিয়ে মিম খাতুন ওরফে মর্জিনা (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর ভাই আলমগীর হোসেনকে (৩৫) মারধর করা হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) ভোরে নিজ বাড়ির অদূরে একটি বেগুনখেত থেকে মিমের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিম খাতুন দামুড়হুদার উপজেলার দর্শনা পৌরসভাধীন মোহাম্মদপুর গ্রামের মৃত আরমান আলীর মেয়ে। তার স্বামীর নাম সুরুজ মিয়া। তিনি স্বামীর সঙ্গে বাপের বাড়িরে বসবাস করতেন।

দর্শনা পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার এনামুল কবির ঢাকা পোস্টকে বলেন, গতকাল রোববার রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা মিম ও তার ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এসময় বাড়িতে তাদের মা উপস্থিত ছিলেন। এরপর পরিবারের লোক ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে চলে যায়। ভোরে স্থানীয়রা একটি বেগুনখেতে মিমের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই আহত আলমগীর হোসেন ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে থেকে আমাকে টেনে হিছড়ে নিয়ে যেতে থাকে। আমার চিৎকারে আমার বোন ছুটে এলে তাকেও ধরে ফেলে। এ সময় আমার বোন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এরপর আমি আর কিছু জানি না। আমাকে পাশের বেগুনখেতে নিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মামলা চলছে। আমার বোন তাকে মারধর করেছিল। এ কারণে বিভিন্ন সময় আমাকে আমার দ্বিতীয় স্ত্রী হুমকি -ধামকি দিতো। এজন্য থানায় জিডিও করেছিলাম। আমার ধারণা এরই জের ধরে তারা এ ঘটনা ঘটিয়েছে।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, কোনো কিছুর আঘাতে আলমগীর হোসেনের মাথায় আঘাত পেয়েছেন। সেখানে ২-৩ টা সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঢাকা পোস্টকে বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মধ্যপ্রাচ্যে সংঘর্ষে এই পর্যন্ত ২২ সাংবাদিক নিহত
Next Article শর্তসাপেক্ষে সাংগঠনিক ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 40 minutes ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 42 minutes ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 43 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?