By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় প্রাণ গেলো কলেজছাত্রের

Last updated: 2024/10/27 at 3:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকচাপায় রাকিব হোসেন (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক সাকিব হোসেন (১৯)। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে টহ বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে থানা পুলিশ।

নিহত রাকিব দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা গ্রামের পুকুরপাড়ার মিলন হোসেনের ছেলে এবং দামুড়হুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত সাকিব আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মাঠপাড়ার সমির হোসেনের ছেলে। তিনিও একই কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

নিহত রাকিব তার মামার বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামে থাকতেন। সেখান থেকেই মোটরসাইকেলযোগে কলেজে যাতায়াত করতেন বলে জানা গেছে। দুই ভাই এক বোনের মধ্যে রাকিব ছিলেন মেজো।

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানায়, মোটরসাইকেলে একসঙ্গে দুজন আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। দামুড়হুদার টহ বাজারের সামনে পৌঁছালে দ্রুতগতির ট্রাক ওভারটেক করার সময় সামনে থাকা ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন তারা।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি রাকিবের শরীরের ওপর দিয়ে চলে যায়। সাকিব প্রাণে রক্ষা পেলেও ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন সাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।

দামুড়হুদায় মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির বলেন, এক মোটরসাইকেলে দুজন ছিলেন। ট্রাক ওভারটেক করতে গিয়ে ভ্যানে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় তারা। পেছনে থাকা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী
Next Article বাংলা একাডেমির সভাপতি হলেন আবুল কাসেম ফজলুল হক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 3 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?