By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনে পথচারী গুলিবিদ্ধ

Last updated: 2025/12/11 at 5:04 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় পুলিশের বার্ষিক ফায়ারিং অনুশীলনের সময় বাবু হোসেন (৩২) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন এলাকায় পুলিশের ফায়ারিং চলাকালে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ বাবু হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি মন্ডলপাড়ার হামিদ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবু হোসেন মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বুলেট এসে তার বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘তার বুকের বাম পাশে একটি বুলেট প্রায় এক ইঞ্চির মতো ভেতরে ঢুকে গেছে। এখানে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুই দিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটি কোথা থেকে এসে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, ফায়ারিং রেঞ্জ থেকে গুলিবিদ্ধ হওয়ার স্থান ২০০০ গজ দূরে। সেখান থেকে এমন ঘটনা ঘটা অনাকাঙ্খিত।

জন্মভূমি ডেস্ক December 11, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লটারিতে স্কুলে ভর্তির সুযোগ পেল ৩ লাখ ৫ হাজার শিক্ষার্থী
Next Article শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট
আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 months ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?