By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Last updated: 2025/07/04 at 4:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 9 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে আলাদা সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে রাত ১০টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া এলাকায়। মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ফেরার পথে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩)। এ সময় গুরুতর আহত অবস্থায় তার সঙ্গী পলাশ হোসেনকে (৩৫) হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পলাশ ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের জামাতা এবং চেয়ারম্যানের একটি মুরগির খামারে কর্মরত ছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। নিহতদের পরিবার থেকে কোনো অভিযোগ না পেলেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, একই রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা থানার প্রধান ফটকের সামনে ব্যাটারিচালিত ভ্যান থেকে পড়ে মারা যান হান্নান হোসেন (৪৭)। তিনি উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, হান্নান একটি ব্যাটারিচালিত ভ্যানে করে আলমডাঙ্গা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। থানার সামনে পৌঁছালে একটি গতিরোধক ওঠার সময় ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি মাসুদুর রহমান জানান, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে তিনি পড়ে যান। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমলো
Next Article ভালো নির্বাচনের জন্য সংস্কার জরুরি: জামায়াতের আমির
আরো পড়ুন
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনা

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শর্ট নিউজ

খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 months ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?