By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চুয়াডাঙ্গায় সাপের কাঁমড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > চুয়াডাঙ্গায় সাপের কাঁমড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু
চুয়াডাঙ্গাশীর্ষ খবর/ তাজা খবর

চুয়াডাঙ্গায় সাপের কাঁমড়ে গৃহবধূর মৃত্যু, আহত শিশু

Last updated: 2023/07/26 at 12:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাপের কামড়ে জোসনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দিনে জীবননগরে সাইফ (৮) নামের এক শিশু আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারী গ্রামের বিশ্বাসপাড়ার শাহিন আলীর স্ত্রী জোসনা বেগমের মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়ি গোয়াল ঘরে কাজ করার সময় একটি হলুদ রঙের বিষধর সাপ জোসনা বেগমের পায়ে কামড় দেয়। জোছনা বেগম বুঝতে পারে না যে তাকে সাপে কামড়িয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান (জয়া) তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে জীবননগর উপজেলার রাজানগরে বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ের শিকার হয় শিশু সাইফ। এসময় শিশুটি চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সে পুলিশ সদস্য মাসুদের ছেলে ও জীবননগর পৌর কিন্ডারগার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

শিশু সাইফের মা শিল্পী খাতুন বলেন, বাড়ির উঠানে খেলার সময় আমার ছেলেকে সাপে কামড়িয়েছে। ছেলে আমাকে জানিয়েছে সাপটি হলুদ ও কালো রঙের। পরে আমি জানতে পেরে তৎক্ষণাৎ সাইফের বাবাকে জানিয়ে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জোবাইদা জামান বলেন, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। শিশুটি শঙ্কামুক্ত কিনা এখনই বলা সম্ভব নয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাত নার্সিং প্রতিষ্ঠানে ভর্তি বন্ধের আদেশ
Next Article নগরীতে দেড় হাজার পিস ইয়াবাসহ দু’কারবারী গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 55 minutes ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 56 minutes ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 57 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

আবাস বদলাচ্ছে উপকূলীয় নদীর মাছ ও জলজ প্রাণী

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?