
বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কেসিসি মার্কেট জামে মসজিদ কমিটির পক্ষ থেকে রোববার বাদ মাগরিব মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লে রোড মার্কেট জামে মমজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: অলিয়ার রহমান।