
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডশনের চেয়ারম্যান, ঢাকা স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ তৌহিদুজ্জামান মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে পৌর মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান ও পৌর মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, চৌগাছা পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তফা, একরামুল হক খোকন, সাজ্জাতুল নুরুল হক বিন্দু, মনিরুজ্জামান মনির, আব্দুল বারিক, মনিরুজ্জামান সোহাগ, আলমগীর হোসেন সোহাগ, বিল্লাল হোসেন, ফারুক হোসেন, মোনহার কবির বাবু প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত