By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছায় প্রাইভেট কারসহ তিন ছিনতাইকারী আটক

Last updated: 2025/01/09 at 5:19 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় ছিনতাইকালে জনগনের কবলে পড়ে তিন ছিনতাইকারী আটক হয়েছে। এসময় তাদের সাথে থাকা একটি প্রাইভেট কার, একটি পাসপোর্ট ও একটি ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, খুলনা জেলার লবনচোরা থানার ছাচিবুনিয়া এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে ইমন (৩০), একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইমরান(৩২) ও মনির হোসেনের ছেলে সুমন ( ৩০)।

স্থানীয়রা জানায়, এদিন দুপুর দেড়টার দিকে বসুন্ধরা কল্যান ফাউন্ডেশনের এনজিওকর্মী আফরা গ্রামের হালিমা খাতুন তার অফিসের প্রায় আড়াই লক্ষ টাকা সোনালি ব্যাংক সলুয়া শাখা থেকে উত্তোলন করে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে একটি কালো রঙের প্রাইভেট কার (যার নং- ঢাকা মেট্রো গ-৩১-৭৮৬১) এসে হালিমার হাতে থাকা টাকার ব্যাগ ও মোবাইল ছিনতাই করে চৌগাছা বাজারের দিকে চলে যায়। মহিলাটির তাৎক্ষনিক ডাক-চিৎকারে লোকজন জড়ো হয়ে মশিউরনগর বাজারে ব্যারিকেড দিলে ছিনতাইকারীরা গাড়ি ঘুরিয়ে পুনরায় সলুয়া বাজারে এসে আটক হয়। এসময় স্থানীয় জনগন ছিনতাইকারীদের ধরে উত্তম-মধ্যম দেয় এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে। পরে স্থানীয়রা থানায় ফোন দিলে পুলিশ এসে ছিনতাইকারী ও গাড়িটি জব্দ করে থানায় নেয়। তবে ছিনতাইকারী আটক হলেও ভুক্তভোগী হালিমার টাকা ও মোবাইল ফোনটি পাওয়া যায়নি বলেও জানা যায়। জানা গেছে, ছিনতাইকালে জড়িত প্রাইভেট কারটি এদিন সকালেই খুলনার সোনাডাঙা এলাকা থেকে ছিনতাই করে এই তিন ছিনতাইকারী।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় ছিনতাই মামলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article টিপনা-কদমতলা সড়কের কাজ ১০ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে জনগণ
Next Article লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দুর্ধর্ষ চুরি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?