By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছায় ব্যতিক্রমী শাক-সবজির বাজার উদ্ধোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় ব্যতিক্রমী শাক-সবজির বাজার উদ্ধোধন
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছায় ব্যতিক্রমী শাক-সবজির বাজার উদ্ধোধন

Last updated: 2024/02/20 at 6:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) : যশোরে এবার কৃষিক্ষেত্রে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রথমবারের মতো কৃষক-কৃষাণীর সবজি বাজারের উদ্বোধন করেছেন চৌগাছা উপজেলা প্রশাসন।
সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চালু থাকবে এ বাজার। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় পরিষদ চত্ত্বরে বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান হামিদ মল্লিক, নুরুল কদর, প্রানিসম্পদ কমকর্তা আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সবজি বিক্রি করতে আসা নারায়নপুর গ্রামের কৃষাণী কাজল রেখা ও হিজলী গ্রামের কৃষক জুলফিকার সিদ্দীক প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “তিন প্রকারের ফুলকপি, বেগুন, লেটুস পাতা, মিষ্টি আলু, লাউ, ক্যাপসিকাম, গাজর, পেয়ারা, শিমসহ বিক্রির জন্য বিভিন্ন ধরনের পুষ্টিগুন সমৃদ্ধ, সতেজ ও বিষমুক্ত সবজি এনেছি। এ সবজি স্বল্প মূল্যে পেতে পারে সবাই।”

উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান বলেন, সবজির বাজারকে বিষমুক্ত করার ক্ষেত্রে প্রশাসনের এই ব্যতিক্রম আয়োজন। এই বাজারের মাধ্যমে বিভিন্ন মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে বলে তিনি যার যার জায়গা থেকে সকলকে এই বাজারকে চালু রাখার আহবান করেন এবং পরিশেষে প্রশাসনকে ধন্যবাদ জানান।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, কোনো তৃতৃীয়পক্ষ ছাড়াই সতেজ সবজি ভোক্তার হাতে পৌছে দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছি। এখন থেকে প্রাথমিকভাবে শনিবার এবং মঙ্গলবার এই দুইদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে চলবে এই সবজি বাজার। তিনি বলেন, এই কাজে আমরা কৃষাণীদের বেশি উদ্বুদ্ধ করছি, তারা নিজের হাতে ফলানো সবজি ন্যায্য মূল্যে যেন বিক্রি করতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুনীল অর্থনীতি-৩: এখনো অনাবিস্কৃত জ্বালানি সম্ভার
Next Article প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 26 minutes ago
জাতীয়

দৈনিক ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে: জ্বালানি মন্ত্রী

By Tanvir 40 minutes ago
জাতীয়

সংসদে গণভোটসহ ১৬ অধ্যাদেশ ‘স্বয়ংক্রিয়ভাবে বাতিল’ হচ্ছে

By Tanvir 44 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 60 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?