By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চৌগাছায় মাছের ঘেরে বিষ, কোটি টাকার ক্ষতি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছায় মাছের ঘেরে বিষ, কোটি টাকার ক্ষতি
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছায় মাছের ঘেরে বিষ, কোটি টাকার ক্ষতি

Last updated: 2023/07/04 at 11:54 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার নগরবর্ণি এলাকার একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কোটি টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা। মাছের সঙ্গে এমন শত্রুতা করায় ক্ষুব্ধ এলাকাবাসি। আর ঘের মালিকের দাবি, সন্ত্রাসীদের চাঁদা না দেওয়ায় তার এমন ক্ষতি করা হয়েছে। পুলিশ বলছে, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার চৌগাছা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত একজন মৎস্য চাষী। উপজেলার নগরবর্ণি এলাকায় তার ২০ একর জমিতে মাছ চাষের প্রজেক্ট রয়েছে। এ প্রজেক্টের ২৩ বিঘার একটি পুকুরে পাবদা, টেংরা মাছের সঙ্গে সাদা মাছ চাষ করতেন তিনি। গত ৩০ জুন সন্ধ্যার আগে একটি প্রাইভেটকার ও দু’টি মোটরসাইকেলযোগে কিছু লোক ঘেরে আসে। তারা চলে যাওয়ার ঘণ্টা দু’এক পর পুকুরের মাছ মরতে শুরু করে। সকালের মধ্যে পুকুরের মাছ মরে ভাসতে শুরু করে। এ সময় আশপাশের শত-শত এলাকাবাসী এসে মাছ ধরে নিয়ে যায়। বাকি মাছ পঁচে পানিতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। খামারের কর্মীদের দাবি বিষাক্ত গ্যাস ট্যাবলেটের কারণে পানিতে অক্সিজেন সংকটে মাছ মারা গেছে। খামারের কর্মীরা জানিয়েছে, ঈদের সময় ঘেরে লোকজন ঘুরতে আসে। গত শুক্রবার সন্ধ্যার আগে একটি প্রাইভেটকার ও দু’টি মোটরসাইকেলযোগে ৬-৭ জন ঘেরে আসেন এবং ঘুরেফিরে দেখেন। তারা চলে যাওয়ার পর রাত ৯টার দিকে মাছ মরতে শুরু করে। তারা প্রথমে ভেবেছিলেন মাছ স্ট্রোক করেছে। চিকিৎসক ডেকে পুকুরের পরিচর্যা করা হলেও কোনো লাভ হয়নি। সকাল থেকে প্রচুর পরিমাণে মাছ মরতে শুরু করে। একপর্যায় পচন ধরে মাছ পুকুরে ভাসতে শুরু করে। মাছের সঙ্গে এমন শত্রুতা করায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা হতেই পারে। তাই বলে সম্পদ ধ্বংস করে শত্রুতা মেটাতে হবে এটা কাম্য না। এভাবে ক্ষতি করায় রাষ্ট্রীয় ক্ষতিও হয়েছে।

আর ঘের মালিক আবুল কাশেমের দাবি করেন, উপজেলার মনমথপুর গ্রামের আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামীম ও তার বাহিনীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ার কারনে তার এমন ক্ষতি করা হয়েছে। ঈদের আগের দিন আমার ইউনিয়ন পরিষদে হামলা চালায় তারা। আমাকে না পেয়ে ফেসবুক লাইভে তারা আমার সম্পদের ক্ষতি করে নিঃস্ব করে দেওয়ার হুমকি দিয়েছিল। ঘেরে বিষ দিয়ে তারা আমাকে নিঃস্ব করে দিয়েছে। সে সময় এ ঘটনায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ বলেন, আমি পুকুর পর্যবেক্ষণ করেছি। পানিতে পিএইচ এর মাত্রা খুবই কম। বিষ প্রয়োগের ফলে এমনটা সৃষ্টি হয়েছে। বিষের তীব্রতা এত যে মাছ ও জলজপ্রাণী শামুক-ঝিনুকও মারা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, আমি ঘটনা শুনে প্রথমে একজন এসআইকে পাঠিয়েছিলাম, তারা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। এটা খুবই দুঃখজনক। ঘের মালিকের অপূরণীয় ক্ষতি হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত চলছে খুব দ্রুতই দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 4, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ার ১৪টি ইউনিয়নে বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
Next Article যশোরে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 9 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 22 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?