By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চৌগাছার বিল ইজারা নিয়ে মানববন্ধনে কুরুচিপূর্ণ বক্তব্য, চেয়ারম্যানের মানহানির মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছার বিল ইজারা নিয়ে মানববন্ধনে কুরুচিপূর্ণ বক্তব্য, চেয়ারম্যানের মানহানির মামলা
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছার বিল ইজারা নিয়ে মানববন্ধনে কুরুচিপূর্ণ বক্তব্য, চেয়ারম্যানের মানহানির মামলা

Last updated: 2023/05/17 at 3:08 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

যশোর অফিস : চৌগাছার লস্করপুর বিল ইজারা নিয়ে মানববন্ধনে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে প্রিন্ট, ইলেক্ট্রনিস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মানহানি ঘটনানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (রাষ্ট্রীয় পদক প্রাপ্ত) আবুল কাশেম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসামিরা হলো, চৌগাছার মনমথপুর গ্রামের রুহুল আমিন পান্নুর ছেলে ইমরান হোসেন, আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামিম রেজা, বেড় গোবিন্দপুর গ্রামের হরিপদ ও ইন্দ্রজিৎ, দীঘল সিংহা গ্রামের নজরুল ইসলামের ছেলে বায়জিদ হোসেন কাঠু ও নুর ইসলামের ছেলে মনিরুল ইসলাম রকি।

মামলার অভিযোগে জানা গেছে, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মৎস্যজীবী লীগের সভাপতি চেয়ারম্যান আবুল কাশেম। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। গত ১০ মে চৌগাছা উপজেলা পরিষদ চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আসামি ইমরান হোসেন পান্নু কুরুচিপূণ বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে হরিপদ কুরুচিপূর্ণ বক্তব্য লিখে প্লাকার্ড গলায় ঝুলিয়ে রখেন। এ সব বক্তব্য প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এ দিন বিকেলে  ইউনিয়ন পরিষদে অবস্থানকালে সাক্ষীদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন।

প্রকৃতপক্ষে, চৌগাছা ইউনিয়ন পরিষদের অন্তভুক্ত বেড় গোবিন্দপুর বাওড় পরিচালনার জন্য ২০২২ সালের ২৪ অক্টোবর দরপত্র আহবান করা হয়।  নিবন্ধনভুক্ত মনমথপুর বেড় গোবিন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড জলমহল ইজারার জন্য দরপত্র জমা দেন। চলতি বছরের ৩ এপ্রিল জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্করপুর বিল ৩ বছরের জন্য ইজারা প্রদান করেন। এদিন ডেপুটি কালেক্টরের নোটিশ পেয়ে সমিতির নির্বাহী কমিটি ইজারা মূল্য পরিশোধ করে ভোগদলখ শুরু করেন। চেয়ারম্যান এ মৎস্যজীবী সমিতির সদস্য নয়। আসামিরা জলমহলের ইজারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মনমথপুর বেড় গোবিন্দপুর মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দের কাছে চাঁদা চেয়ে ব্যর্থ হয়ে নানা অপপ্রচার চালাতে শুরু করেন। চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে আসামিদের চাঁদবাজি করতে নিষেধ করায় তার উপর ক্ষিপ্ত হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামিরা মানববন্ধ করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য উপস্থাপন করে প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে মানহানি ঘটনানোয় তিনি আদালতে এ মামলা করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে গাঁজা বিক্রির সময় বিক্রেতাকে গ্রেফতার
Next Article ল’ইয়ার্স কাউন্সিল যশোরের উদ্যোগে নবাগত আইনজীবীদের সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?