By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’দিনে স্বাভাবিক প্রসবে জন্ম নিলো ১৭ শিশু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > যশোর > চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’দিনে স্বাভাবিক প্রসবে জন্ম নিলো ১৭ শিশু
যশোরশীর্ষ খবর/ তাজা খবর

চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’দিনে স্বাভাবিক প্রসবে জন্ম নিলো ১৭ শিশু

Last updated: 2023/09/17 at 9:49 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

চৌগাছা প্রতিনিধি  : যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’দিনে স্বাভাবিক প্রসবে ১৭ নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার (১৪ ও ১৫ সেপ্টেম্বর) ১৭ জন প্রসূতি নরমাল ডেলিভারিতে তাদের সন্তান জন্ম দেন।

প্রসূতি স্বাস্থ্যসেবায় উপজেলা পর্যায়ে দেশ সেরা হাসপতালটি বরাবরই স্বাভাবিক প্রসবে দেশসেরা। হাসপাতালটি প্রসূতি সেবায় উপজেলা পর্যায়ে দেশ সেরার স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকও পেয়েছে ১৩ বার।

সূত্র জানায়, অনেক প্রসূতির কাছে এখন হাসপাতালে স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) প্রত্যাশার বাইরে চলে গেছে। কেননা হাসপাতালে গেলেই অস্ত্রোপচারের পরামর্শ দেন বেশিরভাগ চিকিৎসক। আবার কোথাও কোথাও ব্যতিক্রম যে নেই তা নয়। এরকমই ব্যতিক্রম যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় (বৃহস্পতিবার ও শুক্রবার) স্বাভাবিক প্রসবের মাধ্যমে ১৭ শিশু জন্ম নিয়েছে। এর মধ্যে ৯টি মেয়ে ও ৮টি ছেলে শিশু। প্রসূতি মা ও শিশুরা সবাই সুস্থ আছেন। তারা হাসপাতাল থেকে বাড়িতেও চলে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সটিতে স্বাভাবিক প্রসব (নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি) হয়েছে ৭৩ জন প্রসূতির। এরমধ্যে ১৪ সেপ্টেম্বর রাত থেকে ১৬ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় নরমাল ডেলিভারি হয়েছে ১৭ জন প্রসূতির। হাসপাতালটিতে সেপ্টেম্বরের ২ থেকে ১৬ তারিখ পর্যন্ত সিজারিয়ান ডেলিভারি হয়েছে ৪১ জন প্রসূতির। আর বৃহস্পতিবার ও শুক্রবার সিজারিয়ান ডেলিভারি হয়েছে ৯ জন প্রসূতির।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, আগস্ট মাসে হাসপাতালটিতে নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় ১২৩ জনের এবং সিজারিয়ান ডেলিভারি হয় ৮৮ জন প্রসূতির।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, গত কিছুদিন ধরে দেখছিলাম হাসপাতালে স্বাভাবিক প্রসবের পরিমাণ কিছুটা কমে যাচ্ছিল। বিষয়টি নিয়ে চিকিৎসক, সেবিকা, মিডওয়াইফ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে মিটিং করে এ বিষয়ে প্রসূতিদের কাউন্সেলিং করানোর উদ্যোগ গ্রহণ করা হয়। আমাদের এএনসি কর্নারে (প্রসব পূর্ববর্তী সেবাকেন্দ্র) সেবা নিতে আসা সকল প্রসূতির মোবাইল ফোন নম্বর রাখা হয়। প্রসবের দিনের ২৪ ঘণ্টা আগে তারা হাসপাতালে না এলে তাদের ফোন করে হাসপাতালে আনা হয়। মূলত আমাদের টিম ওয়ার্কের ফসল ৪৮ ঘণ্টায় এই ১৭ শিশুর স্বাভাবিক প্রসব।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বেশি দামে ডিম ও পেঁয়াজ বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
Next Article বেশি দামে গ্যাস বিক্রি : ২ ব্যবসায়ীর জরিমানা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুতের তার চুরির হিড়িক, আতঙ্কে গ্রাহকরা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
সম্পাদকীয়

অনিরাপদ খাদ্য বর্জন করুন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

চৌগাছায় মোটরসাইকেল সংঘর্ষে সেনা সদস্য নিহত, আহত ৩

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?