By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের খেলা কবে কখন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের খেলা কবে কখন
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস, বাংলাদেশের খেলা কবে কখন

Last updated: 2024/07/08 at 3:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাংলাদেশের জন্য ছিল হতাশার চাদরে মোড়ানো। তবে প্রাপ্তির খাতায় আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়ার ঘটনা। ২০১৭ সালের পর আবারও বসবে ওয়ানডে ফরম্যাটের এই আসর। এবার আয়োজক পাকিস্তান। এরইমাঝে প্রকাশ হয়ে পড়েছে এই প্রতিযোগিতার গ্রুপ ফরম্যাট।

পাকিস্তানের ক্রিকেট বোর্ড এরইমাঝে আইসিসিকে টুর্নামেন্টের খসড়া সূচি পাঠিয়ে দিয়েছে বলে জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট একাধিক গণমাধ্যম। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ওয়ানডে ফরম্যাটের এই আসর।

 

১৯৯৬ সালের পর এই আসর দিয়েই পাকিস্তানে ফিরবে আইসিসির কোনো ইভেন্ট। তবে এতে ভারত অংশ নেবে কিনা তা নিয়েও আছে প্রশ্ন। সবশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারতের আপত্তির মুখে সেই টুর্নামেন্টে ভারতের সব খেলা হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। এই নিয়ে সেসময় ব্যাপক জলঘোলা হয়েছিল। তেমন শঙ্কা আছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও।

এরইমাঝে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ হাজির হয়েছে টুর্নামেন্টের সূচি নিয়ে। আসর শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে পরদিনই। ভারতের বিপক্ষে লাহোরে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

 

লাহোরে ম্যাচ শেষে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডি শহরে। সেখানে ২৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপপর্ব।

আয়োজনের সুবিধার্তে ভারতের সব ম্যাচই রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সেখানেই ১ মার্চ হবে ভারত ও পাকিস্তানের মহারণ। দুই সেমিফাইনাল ৫ ও ৬ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ। যদিও এই সূচি প্রকাশের কোনো সূত্র উল্লেখ করেনি ডেইলি টেলিগ্রাফ।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সময়সূচি

তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম পাকিস্তান করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম ভারত লাহোর
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বনাম ভারত লাহোর
২৪ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম বাংলাদেশ রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম ইংল্যান্ড লাহোর
২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড লাহোর
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া রাওয়ালপিন্ডি
১ মার্চ পাকিস্তান বনাম ভারত লাহোর
২ মার্চ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড রাওয়ালপিন্ডি
৫ মার্চ  প্রথম সেমিফাইনাল করাচি
৬ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল রাওয়ালপিন্ডি
৯ মার্চ ফাইনাল লাহোর
সিনিয়র করেস্পন্ডেন্ট July 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবারও বাংলাদেশি সিনেমায় ঋতুপর্ণা
Next Article ফকিরহাটে ৭০০ কৃষক পেল বিন্যামূল্যে ধানের বীজ ও সার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?