By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত
জাতীয়

ছাত্রলীগ নেতার নেতৃত্বে হামলা, ছুরিকাঘাতে জামায়াত নেতা নিহত

Last updated: 2025/09/30 at 3:27 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামায়াতের যুব শাখার ওয়ার্ড সেক্রেটারি আমজাদ হোসেন (২৪) নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল খামার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ নতুন মহাল এলাকার নুরুল কবিরের ছেলে। নিহতের পরিবারের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রাফির নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজাদ হোসেন ও রাফির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে রাফি ও তাঁর ভাগনে মোফাচ্ছেলের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমজাদের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আমজাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আমজাদের ভাই সাদ্দাম হোসেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। তাঁর ভাইকে হত্যার প্রতিবাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন তাৎক্ষণিক মিছিল করে প্রতিবাদ জানায়। অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দাবি জানানো হয়।
সাদ্দাম হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার জেরে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে।’ এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমিসংক্রান্ত বিরোধে এ হত্যা ঘটেছে বলে জানা গেছে।
জানতে চাইলে কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, ওয়ার্ড ছাত্রলীগের রাফি প্রভাব খাঁটিয়ে আওয়ামী লীগ আমলে নিহত আমজাদদের জমি দখল ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছিল। এরই ধারাবাহিকতায় এই খুনের ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বুধবার থেকে শুরু টানা চার দিনের সরকারি ছুটি
Next Article ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না: সালাহউদ্দিন
আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 5 hours ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 5 hours ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?