By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছেলেকে স্ত্রী কি জাদু করেছে জানি না, অভিযোগ জাদেজার বাবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ছেলেকে স্ত্রী কি জাদু করেছে জানি না, অভিযোগ জাদেজার বাবার
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ছেলেকে স্ত্রী কি জাদু করেছে জানি না, অভিযোগ জাদেজার বাবার

Last updated: 2024/02/09 at 6:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম রবীন্দ্র জাদেজা। তিন ফরম্যাটের ক্রিকেটেই এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে দলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সম্প্রতি জাদেজার বাবার দেয়া এক সাক্ষাৎকার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতীয় এক সংবাদমাধ্যমে ছেলে এবং ছেলের স্ত্রীর প্রতি অভিযোগের তীর ছুড়েছেন জাদেজার বাবা, জানিয়েছেন দীর্ঘদিন ধরেই তাদের মাঝে সম্পর্ক নেই।

দিব্য ভাস্কর নামে গুজরাটি এক সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজা বলেন, ‘সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার (জদেজার স্ত্রী) কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দুই-তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে আমি একাই থাকি। রবীন্দ্র এবং রিভাবা আলাদা বাড়িতে থাকে। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না রবীন্দ্রর ওপর তার স্ত্রী কী জাদু করেছে!’

সম্পত্তির ভাগাভাগি নিয়েই বাবা-ছেলের মাঝেও সমস্যার শুরু বলেও আভাস মিলেছে জাদেজার বাবার সাক্ষাৎকারে। অনিরুদ্ধসিন বলেন, ‘জাদেজার সঙ্গে রিভাবার বিয়ের দুই-তিন মাসের মধ্যেই এসব সমস্যার সূত্রপাত। ও এখন আলাদা এক বাড়িতে থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয়না।’

অনিরুদ্ধসিন আরও বলেন, ‘ও যে আমার ছেলে, এটাই এখন আমার সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা। ওকে বিয়ে না দিলেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো। তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো।’

এদিকে বাবার এমন সাক্ষাৎকারের পর মুখ খুলেছেন জাদেজা নিজেও। এই সাক্ষাতকারকে সাজানো এবং বানোয়াট বলেও উল্লেখ করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। এমনকি তিনি জানিয়েছেন, স্ত্রী রিভাবার চরিত্র কলুষিত করতেই এমন তথ্য ছড়ানো হয়েছে।

ভারতীয় এই অলরাউন্ডার তাঁর এক্স এক অ্যাকাউন্টে গুজরাটি ভাষায় একটি বিবৃতি প্রকাশ করেছেন। এতে তিনি বলেছেন, ‘এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। ওই সাক্ষাৎকারে যা বলা হয়েছে, সেগুলোর কোনো মানেই হয় না। সব মিথ্যা। এক পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে। আমি সবকিছু অস্বীকার করছি। আমার স্ত্রীয়ের চরিত্র কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমারও অনেক কথা বলার আছে। কিন্তু সেগুলো প্রকাশ্যে বলা ঠিক নয় বলেই আমি মনে করি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরীর নিয়ে কটাক্ষ পরিচালকের, জবাবে যা বলেন ম্রুনাল ঠাকুর
Next Article বাবা-মাকে আর বৃদ্ধাশ্রমে দিতে হবে না: সমাজকল্যাণমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 52 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 55 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?