By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ছেলের স্ট্যাটাসে মা আটক: ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ছেলের স্ট্যাটাসে মা আটক: ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ছেলের স্ট্যাটাসে মা আটক: ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি

Last updated: 2023/08/28 at 7:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : খুলনায় ছেলের স্ট্যাটাসে আটক মা ৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমানের মা আনিছা সিদ্দিকা। সোমবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস. এম আশিকুর রহমান তার আবেদন মঞ্জুর করেন। আজ সন্ধ্যায় আনিছা সিদ্দিকা খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে গত ২০ আগস্ট সকালে নগরীর বয়রা হাজী ফয়েজ উদ্দিন সড়কের বাবার বাড়ি থেকে আনিছা সিদ্দিকাকে গ্রেপ্তার করে নগরীর খালিশপুর থানা পুলিশ। গ্রেপ্তার প্রসঙ্গে খালিশপুর থানার ওসি মনিরুল গিয়াস সাংবাদিকদের বলেছিলেন, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্র করার জন্য সমবেত হওয়া আনিছা সিদ্দিকাসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে খালিশপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

তবে আনিছা সিদ্দিকার ছেলে ক্তরাষ্ট্রের মিশিগান ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণারত তানজিলুর রহমান অভিযোগ করেন, ফেসবুকে সাঈদীকে নিয়ে লেখালেখি করায় তার মামা বাড়ি ভাঙচুর চালায় পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগের লোকজন। সেখানে গিয়ে ভাঙচুরের প্রতিবাদ করায় তার মাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ছেলের ফেসবুক স্ট্যাটাসে মা গ্রেপ্তার-সংবাদ নিয়ে দেশে ও বিদেশে সমালোচনার ঝড় ওঠে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও আনিছা সিদ্দিকার মুক্তি দবি করেন। সোমবার সকারে মার্কিন দূতাবাসও এ সংক্রান্ত সংবাদ শেয়ার করে।

সোমবার বিকালে আনিছা সিদ্দিকার আইনজীবী মনিরুল ইসলাম পান্না বলেন, গত ২২ আগস্ট মহানগর হাকিমের আদালতে প্রথম জামিনের আবেদন করা হয়। কিন্তু জামিন পাওয়া যায়নি। গত ২৪ আগস্ট আবারও জামিনের আবেদন করা হলে তাও নাকচ করেন আদালত। ২৭ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে পুনরায় জামিনের আবেদন করা হয়। যা মহানগর দায়রা জজ আদালতের ক্রিঃ মিস ৮৮২/২৩ নাম্বারে রেকর্ডভুক্ত হয় এবং ৩১ আগস্ট নথি প্রাপ্তি স্বাপেক্ষে শুনানীর জন্য দিন ধার্য্য হয়। আজ ২৮ আগস্ট আদালতে নথি আসায় মহানগর দায়রা জজ আদালতের দায়িত্বে থাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস. এম আশিকুর রহমান জামিন শুনানী করেন। শুনানিতে বয়স ও আর কোন মামলা না থাকায় তার জামিন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানীতে অংশ নেন আইনজীবী কে এম ইকবাল হোসেন।

আনিছা সিদ্দিকার স্বামী আলমগীর শিকদার বলেন, সন্ধ্যায় আনিছা সিদ্দীকাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছেন, তবে মানসিকভাবে শক্ত রয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 28, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
Next Article এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ অক্টোবর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?