By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জকসু নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতিতে সরব ক্যাম্পাস
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জকসু নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতিতে সরব ক্যাম্পাস
জাতীয়

জকসু নির্বাচন: নারী ভোটারদের উপস্থিতিতে সরব ক্যাম্পাস

Last updated: 2026/01/06 at 1:54 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি দেখা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে ৭টি আসনের বিপরীতে প্রার্থী রয়েছেন ৫৭ জন।
ছাত্রী হল সংসদের প্রাথমিক তালিকায় ১৩টি পদের জন্য প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন এবং চারটি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জন্মভূমি ডেস্ক January 6, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান ও আনিসুল ট্রাইব্যুনালে
Next Article দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কনকনে শীত, পাইকগাছা-কয়রায় তাপমাত্রা ১০ ডিগ্রি
আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ছে

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষায় জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?