By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নিষিদ্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নিষিদ্ধ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নিষিদ্ধ

Last updated: 2023/08/10 at 5:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) জঙ্গি সংগঠনটিকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারের কাছে এ মর্মে প্রতীয়মান হয় যে, ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামক জঙ্গি দল/সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি শৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে দল/সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত বছরের ৫ অক্টোবর ঘরছাড়া সাত তরুণকে গ্রেফতারের পরদিন সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন- বিশেষত জেএমবি, আনসার আল ইসলাম এবং হুজির বিভিন্ন পর্যায়ের কিছু নেতাকর্মী একত্রিত হয়ে ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র কার্যক্রম শুরু করে।

জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দাওয়া বিভাগের প্রধান সদ্য এমবিবিএস পাস করা শাকির বিন ওয়ালী নামে এক চিকিৎসককে গত বছরের ১৪ সেপ্টেম্বর গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে চিকিৎসক শাকির নতুন জঙ্গি সংগঠনের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দেন। এরপর ওই বছরের ২৬ অক্টোবর রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠনের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেফতার করে সিটিটিসি।

এরপর নতুন এ জঙ্গি সংগঠনটিও নিষিদ্ধ করতে উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জানা যায়, এরপর সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য ও সদস্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তালিকা তৈরি করা হয়। পুলিশ সদরদপ্তর থেকে এ সংক্রান্ত নথি যাওয়ার পর এ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসেবে আটটি সংগঠন নিষিদ্ধ করা হয়। সবশেষ ২০১৯ সালের ৫ নভেম্বর আইনগতভাবে নিষিদ্ধ করা হয় জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল।’

এর আগে ২০১৭ সালের ১ মার্চ জঙ্গি সংগঠন হিসেবে ‘আনসার আল ইসলাম’ নিষিদ্ধ করে সরকার। জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমা, ২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি), ২০০৫ সালের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), ২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহরীর ও ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলাকে টিম নিষিদ্ধ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় মুদি ব্যবসায়ী অশোক রায়ের শেষকৃত্য সম্পন্ন
Next Article বর্তমান সরকারের মুল লক্ষ্য দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা: এমপি নারায়ণ চন্দ্র চন্দ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?