জন্মভূমি ডেস্ক : জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, কারচুপিমুক্ত, সন্ত্রাস ও মাস্তানমুক্ত, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করা একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে রাজাকার ও তার মিত্ররা নির্বাচিত সরকারের ওপর যেন হামলা না করতে পারে সেজন্য ১৪ দলীয় জোটের দরকার রয়েছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ১৪ দলীয় জোটের যুদ্ধ এখনও চলছে।
টিআইবিকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, দুর্নীতির খোঁজখবর রাখুন, রাজনীতিতে নাক গলাবেন না। সাংবিধানিক ধারা অক্ষুণ্ন রাখার জন্য নির্বাচন যথাসময়ে করার বিকল্প নেই। মূলত নির্বাচনবিরোধী কথা বলে টিআইবি অস্বাভাবিক সরকারের পক্ষে ওকালতি করছে।
নৌকার সমর্থকদের ওপর হামলা মানে ইনুর ওপর হামলা, এ চক্রান্ত এখনই মোকাবিলা না করা হলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসানুল হক ইনু।
মঙ্গলবার হাসানুল হক ইনু’র নৌকা মার্কা প্রর্তীকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নির্বাচনী সভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, এমদাদুল ইসলাম আতা, এস এম আনছার আলী, পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, আমিরুল ইসলাম রওশন জামিল সিদ্দিক রাসেল, শরিফুজ্জামান নবাব, শওকত আলম বকুল, আশরাফুল ইসলাম, হাজি শফিকুল ইসলাম শফি, আবু হাসান, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, অশিত কুমার সিংহ রায় প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত