By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমুল পরিবর্তন সম্ভব : মন্ত্রী মো. তাজুল ইসলাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমুল পরিবর্তন সম্ভব : মন্ত্রী মো. তাজুল ইসলাম
জাতীয়

জনপ্রতিনিধিরা চেষ্টা করলে জনগণের ভাগ্য আমুল পরিবর্তন সম্ভব : মন্ত্রী মো. তাজুল ইসলাম

Last updated: 2023/09/09 at 2:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীর সকল উন্নত দেশের উন্নয়নের ইতিহাস জনপ্রতিনিধিদের মাধ্যমেই পরিবর্তিত হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দক্ষ হয় সেই দক্ষতার ছোঁয়া জনগণের জীবনেও প্রভাব ফেলে। মানুষের কল্যাণে জনপ্রতিনিধিরা দৃঢ়প্রতিজ্ঞ থাকলে জনগণের ভাগ্যের আমুল পরিবর্তন সম্ভব।

আজ শনিবার (০৯ সেপ্টেম্বর) ঢাকায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে পাঁচদিনব্যাপী খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণের জন্য আয়োজিত “সিটি করপোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকার মন্ত্রী এসময় বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানের জন্য জনগণের উদ্ভাবনী শক্তির ওপর গুরুত্ব আরোপ করে বলেন, আপনারা যারা আজকে এখানে উপস্থিত তারাই আপনাদের এলাকার মানুষ এবং তাদের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানবেন। সেই সমস্যার সমাধানে উদ্ভাবনের মাধ্যমে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয় মানুষ সুযোগ পেলে অনেক কঠিন সমস্যারও বেশ সহজ সমাধান বের করে ফেলতে পারে।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুকে শত নির্যাতন জেল-জুলুম দিয়েও বাঙালির স্বাধিকার আন্দোলনের পথ থেকে বিচ্যুত করা যায়নি।

মো. তাজুল ইসলাম স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে রাজস্ব আদায়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, মানুষ যদি তাদের প্রদত্ত করের টাকায় বিভিন্ন নাগরিক সুবিধা ভোগ করে তাহলে কর প্রদানে উৎসাহিত হয়। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলরদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে।

মানুষের অপার শক্তির ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ছোট্ট এবং জনবহুল বাংলাদেশের প্রধান শক্তি হচ্ছে এর মানবসম্পদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের শক্তির ওপর বিশ্বাস রাখেন জানিয়ে তিনি আরও বলেন, সেজন্যই তিনি দারিদ্র পীড়িত একটি দেশকে আজকে বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশে পরিণত করতে পেরেছেন। উন্নয়নশীল বিশ্বের কাতারে সম্মানের সাথে আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিতে পেরেছেন।

জনগণের ইচ্ছায় এবং জনপ্রতিনিধিদের দ্বারা শাসন ব্যবস্থাকেই গণতন্ত্র উল্লেখ করে তিনি বলেন, তবে সেই জনপ্রতিনিধিদেরও বিভিন্ন বিষয়ে জানার দরকার রয়েছে বলেই আজকের এই প্রশিক্ষণ। সময়ের সাথে মানুষের এবং চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় নানা আইনের পরিবর্তন হয় এবং সে বিষয়ে জনপ্রতিনিধিদের ধারণা থাকতে হবে।

খুলনার সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ প্রশিক্ষণকে অত্যন্ত সময়োপযোগী উল্লেখ করে বলেন, আশা করি খুলনার বিভিন্ন এলাকার কাউন্সিলরগণ তাদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধানের তড়িৎ ব্যবস্থা নিতে পারবেন। এই প্রশিক্ষণের ফলে তারা নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে আরও বেশি উদ্বুদ্ধ হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র। তিনি এসময় ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণের আরও বেশি আয়োজন করার আহ্বান জানান।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম এ সময় বলেন, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সাধারণত তিনদিনব্যাপী এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করলেও এবার তা ৫ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আপনারা খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলরগণ রাজশাহী সিটি করপোরেশন পরিদর্শনে যাবেন এবং সেখান থেকে নাগরিক সেবায় কোনো ব্যবস্থা ভালো থাকলে তা আয়ত্ত করে নিজ নিজ এলাকায় বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। এ প্রশিক্ষণ কাউন্সিলরগণের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গত আট মাসে ৩৬১ শিক্ষার্থীর আত্মহত্যা
Next Article দেয়ালে পিঠ ঠেকলে সাকিবই এগিয়ে আসেন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 6 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 6 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 6 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?