By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জন্মভূমি’র রিপোর্ট প্রকাশের পর প্রতিবাদ মুখর খুলনা আওয়ামী লীগ, বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > জন্মভূমি’র রিপোর্ট প্রকাশের পর প্রতিবাদ মুখর খুলনা আওয়ামী লীগ, বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ
Uncategorized

জন্মভূমি’র রিপোর্ট প্রকাশের পর প্রতিবাদ মুখর খুলনা আওয়ামী লীগ, বিএনপি নেতা দুদু’র কুশপুত্তলিকা দাহ

Last updated: 2021/02/28 at 11:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

গত শনিবার খুলনায় বিএনপির মহাসমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র অশালিন বক্তব্য নিয়ে দৈনিক জন্মভূমি পত্রিকায় প্রকাশিত ‘কেসিসি’র মেয়র, পুলিশ ও আওয়ামী লীগকে নিয়ে অশালীন বক্তব্য বিএনপি নেতা দুদু’র: প্রতিবাদ যুবলীগের’ শিরোনামে সংবাদ দেখে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে খুলনা মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

শামসুজ্জামান দুদু’র অশালীন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে নানা আলোচনা সমালোচনা। প্রতিবাদ কর্মসুচির অংশ হিসাবে বেলা সাড়ে ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়।

প্রতিবাদ সভায় ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিনহাজ উজ্জামান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটোর পরিচালনায় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, দপ্তর সম্পাদক সাংবাদিক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, উপ দপ্তর সম্পাদক হাফেজ মোঃ শামীম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, ছাত্রলীগ নেতা জব্বার আলী হীরাসহ ওয়ার্ড ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো বলেন, শামসুজ্জামান দুদু’কে অবিলম্বে তার এই অশালীন বক্তব্য প্রত্যাহার করতে হবে। না হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাকে সারা বাংলাদেশে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

বিকালে নগরীর ৩০ নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিএনপি নেতা শামসুজ্জামান দুদু’র কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশসহ ওয়ার্ড, থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা জানান, শামসুজ্জামান দুদু’দের জন্ম হয়ে অশ্লীল, অপ রাজনীতির ভিতরে। অতএব তারা রাজনৈতিক শিষ্টাচার ভুলে অশালীন ভাষায় বক্তব্য রাখবেন এটাই স্বাভাবিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আমরা দাবি জানায়, শামসুজ্জামান দুদু তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করবেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 1, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডিজিটাল নিরাপত্তা আইন আবারো প্রশ্নবিদ্ধ
Next Article মোংলা বন্দরে কয়লা বোঝাই কার্গোডুবি, উদ্ধার কাজ শুরু হচ্ছে আজ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?