By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন’ পাকিস্তানে ফিরে স্পিকার সাদিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ‘জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন’ পাকিস্তানে ফিরে স্পিকার সাদিক
আন্তর্জাতিক

‘জয়শঙ্কর জানতেন তিনি কী করছেন’ পাকিস্তানে ফিরে স্পিকার সাদিক

Last updated: 2026/01/01 at 3:28 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে শোক জানাতে এসে দেখা হয়েছিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের। দেশে ফিরে আকষ্মিক এই সাক্ষাৎ নিয়ে মুখ খুলেছেন সরদার আয়াজ সাদিক।
জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, গত মে মাসের যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগের সূচনা করে ভারতীয় পক্ষই।
তিনি জানান, বাংলাদেশের জাতীয় সংসদের একটি কক্ষে পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল এবং বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঠিক তখনই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল সেখানে প্রবেশ করে।
পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বলেন, কক্ষে ঢুকেই এস জয়শঙ্কর প্রথমে অন্য প্রতিনিধি দলকে অভিবাদন জানান। এরপর তার দিকে এগিয়ে এসে করমর্দন করেন।
সাদিক বলেন, আমি তখন পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে কথা বলছিলাম। তিনি এসে আমাকে অভিবাদন জানান এবং নিজের পরিচয় দেন। আমি যখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম, তিনি বললেন— ‘এক্সেলেন্সি, আমি আপনাকে চিনি, পরিচয় দেওয়ার প্রয়োজন নেই।’
তিনি জানান, এস জয়শঙ্করের সঙ্গে ক্যামেরাও ছিল, যা থেকে বোঝা যায়— এই সাক্ষাৎ রেকর্ড হবে এবং গণমাধ্যমে প্রচারিত হবে। এ নিয়ে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। সাদিক বলেন, ‘তিনি (এস জয়শঙ্কর) ঠিকই জানতেন তিনি কী করছেন এবং এটি মিডিয়ায় কভার হবে।’
ওই সময় কক্ষে উপস্থিত সবার দৃষ্টি দুজনের সাক্ষাতের দিকেই ছিল উল্লেখ করে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার মন্তব্য করেন, এস জয়শঙ্করকে একজন চতুর রাজনীতিক হিসেবে বর্ণনা করেন, যিনি মুহূর্তটির গুরুত্ব ও প্রতীকী দিক ভালোভাবেই বুঝেছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা জানিয়েছেন। তিনি জানান, জানাজাস্থলে যাওয়ার পথে জনসাধারণের প্রতিক্রিয়া ছিল উল্লেখযোগ্য। তার গাড়িতে পাকিস্তানের পতাকা ছিল, যা দেখে পথে মানুষ হাত নেড়ে অভিবাদন জানায়। এ সময় তিনি পাকিস্তানের পক্ষে স্লোগান শুনেছেন বলেও উল্লেখ করেন।

জন্মভূমি ডেস্ক January 1, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি : বাবর
Next Article খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ‌বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: টিআরএম এর দাবি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

By Tanvir 16 hours ago
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

By Tanvir 16 hours ago
আন্তর্জাতিক

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

By Tanvir 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?