By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
খুলনামহানগর

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

Last updated: 2026/01/28 at 5:43 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 month ago
Share
SHARE

মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে জলাবায়ু সহনশীলতার উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি নিরসনে জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা আজ (বুধবার) খুলনা রেলিগেটস্থ এ্যাডামস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাডামস ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথি বলেন, বিভিন্ন অভিযোজন কৌশল গ্রহণের মাধ্যমে কাজ করতে পারলে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়-ক্ষতি লাঘব সম্ভব হবে। উপকূলীয় অঞ্চল রক্ষায় বিভিন্ন দেশি-বিদেশি গবেষকদের সুপারিশ ও পরামর্শের আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার, জনগণ ও উন্নয়ন অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করলে দুর্যোগ মোকাবিলায় সক্ষম, সহনশীল ও টেকসই দেশ গঠন সম্ভব। উপকূল রক্ষায় বিদ্যমান বাঁধগুলোকে চলাচলের উপযোগী ও পর্যটনবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি উদ্যোগ কেন সফল হচ্ছে না, তা চিহিৃত করে সমন্বিতভাবে কাজ করা জরুরি। একই সাথে উপকূলীয় স্থানান্তরিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে গিয়ে যেন নগরের স্বভাবিক জীবন ব্যবস্থার ক্ষতি না হয়, সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

কর্মশালায় প্যানেল আলোচক ছিলেন কুয়েট ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুন্নবী মোল্লা, খুলনা বিশ্ববিদ্যালয়য়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো: ইয়াসিন আলী, পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো: মুজিবর রহমান, এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক মো: রেজাউল ইসলাম, কেডিএ এর প্ল্যানিং অফিসার মো: তানভির আহমেদ ও অ্যাইক্যাডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব হক। কর্মশালায় সভাপতিত্ব করেন এ্যাডামসের উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন কুয়েটের ইন্সটিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর সহযোগী অধ্যাপক  ড. আনজুম তাসনুভা। প্রকল্প সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান ও আইক্যাডের প্রতিনিধি মো: নূর ইলাহী।

উল্লেখ্য, প্রকল্পটি স্থানীয় পর্যায়ে এ্যাডামস জাতীয় পর্যায়ে আইক্যাড ও আন্তর্জাতিক পর্যায়ের জার্মানওয়াচ বাস্তবায়ন করছে। কর্মশালার  উদ্দশ্যে হলো  জলবায়ু পরিবর্তনের প্রভাব, ক্ষয়-ক্ষতি, অর্থনৈতিক  ও  অঅর্থনৈতিক ক্ষয়-ক্ষতির ধারণা, কপ-৩০ (COP-30) পরবর্তী পর্যালোচনা এবং সিদ্ধান্ত সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও ধারণাকে উন্নত করা, মাল্টি অ্যাক্টর পার্টনারশিপ ম্যাপ (MAP) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান, জাতীয় পর্যায়ে ক্ষয়-ক্ষতি নিরসনে কৌশল প্রণয়ন বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা ও তাদের মতামত প্রদানে উৎসাহিত করা। জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতির বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ, কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং  স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজন বিষয়ে কর্মশালায় বিশদভাবে আলোচনা করা হয়।

ডুমুরিয়া ও বটিয়াঘাটা উপজেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের  প্রতিনিধি, উয়ুথ ক্লাইমেট এ্যাক্টভিস্ট, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন মিডিয়ারকর্মীরা কর্মশালায় অংশ নেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 28, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সামরিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
Next Article কেসিসি কার্যক্রম পরিচালনা কমিটির ১১তম সভা অনুষ্ঠিত, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
আরো পড়ুন
জাতীয়

ঢাকার নাগরিক সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করা হবে : ইশরাক

By Staff Reporter 51 seconds ago
জাতীয়

মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 minutes ago
জাতীয়

‘সংঘাত কারও জন্য মঙ্গলজনক নয়’, পাক-আফগান উত্তেজনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 6 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় কমিটিতে মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজী (আরিয়ান) নির্বাচিত, এনসিপি খুলনার শুভেচ্ছা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
খুলনামহানগর

এসএসসিতে খুলনা নগরীর ১০ সাব সেন্টার বাতিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
খুলনামহানগর

বাজার জমেনি, ২৯ রমজান পর্যন্ত অর্ডার নেবেন খুলনার টেইলার্স ব্যবসায়িরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?