
বাগেরহাট অফিস : জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে কৃষির উপর নেতিবাচক প্রভাবও পড়েছে। এসব এলাকার বাসিন্দাদের জীবন যাত্রায়ও প্রভাব ফেয়েছে এই পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের এসব নেতিবাচক প্রভাব নিরুপনে সকলের কাজ করা প্রয়োজন।
সোমবার সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিস মিলনায়তনে “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের অবহিত করণ সভায় বক্তারা এসব কথা বলেন।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: রুবাইয়া তাসনীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যম খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তম্ময় দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারী, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু প্রমুখ।
মতবিনিয়ম সভায় বাগেরহাট সদর উপজেলার ১০ ইউনিয়নের চেয়ারম্যান, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা অংশ নেন।
৪৯ কোটি ৭১ লক্ষ টাকা ব্যয়ের এই প্রকল্পটি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার কৃষি উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধিসহ ফসলের বৈচিত্রায়নে কাজ করবে। এছাড়াও পানি ব্যবসআথাপনা, মাটির স্বাস্থ্য রক্ষা ও উচ্চমূল্যের আধুনিক জাতের ফল ও সবজি আবাদ বৃদ্ধি করা হবে। প্রকল্পটি ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে জানান আয়োজকরা।