By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জলাবদ্ধতায় এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > জলাবদ্ধতায় এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ
Uncategorized

জলাবদ্ধতায় এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ

Last updated: 2022/09/15 at 10:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
নিম্ন চাপের প্রভাবে নগরীতে বুধবার দিনগত রাতের শুরু হওয়া ৫ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির ফলে নোংরা পানিতে ডুবে গেছে মহানগরীর অধিকাংশ সড়ক ও বাড়িঘর। নগরীর অধিকাংশ এলাকার বাড়ির নিচতলায় প্রবেশ করেছে ড্রেন-নর্দমার নোংরা পানি। জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সড়কে চলতে পারছে না রিকশা-ইজিবাইক। এতে চরম ভোগান্তিতে পড়ে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেও তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। বুধবার দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়।
সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আভা বলেন, আমার পরীক্ষাকেন্দ্র খুলনা জিলা স্কুল। ১১টায় পরীক্ষা থাকায় বাসা থেকে সাড়ে ৯টায় বের হয়েছি। কিন্তু কোন রিক্সা বা ইজিবাইক পাওয়া না যাওয়ায় হাটু সমান পানি ভেঙে আব্বুর সাথে হেটেই রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর পানি হাটুরও ওপরে থাকায় আব্বু কোলে করে পার করে দিল যায়গাটা। পাজামা বেশিদুর না ওঠায় ভিজে গেছে নোংড়া পানিতে।
বয়রা মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল নোমান জানান, তার পরীক্ষার কেন্দ্র বয়রার হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়। সকালে পরীক্ষা কেন্দ্রে গিয়ে হাঁটুপানি ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। বড় ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে বাসা থেকে বের হয়ে সারা রাস্তায় পানি ছিটে কাপড় নোংরা হয়েছে।
নোমানের বড় ভাই নাসিব আহসান রুমি বলেন, ‘১১টায় পরীক্ষা শুরুর নির্ধারিত সময়। কিন্তু সড়ক-বাসাবাড়ি পানিতে সয়লাব। এ কারণে ১০টায় নোমানকে নিয়ে নুরনগরের বাসা থেকে বের হই। জিপিও পার হয়েই নোংরা পানি। মোটরসাইকেল চালিয়ে কেন্দ্র পর্যন্ত যেতে দুজনেরই কাপড় নষ্ট হয়। এদিকে স্কুলের সামনে গর্ত ছিল। পানির কারণে বুঝতে না পারায় ওই গর্তে পড়ে ইজিবাইক উল্টো শিক্ষার্থীরা কাদাপানিতে ভিজে যায়। ওই অবস্থাতেই তাদের পরীক্ষা দিতে হচ্ছে।’
খুলনায় এবার ৫৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৬ হাজার ৮ জন পরীক্ষার্থী। এ বছর খুলনা মেট্রোপলিটন এলাকার ৩৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 15, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা বিএমএ নির্বাচন আজ
Next Article মোংলায় জলাবদ্ধতার শিকার পরিবাবারগুলোকে খাদ্য সামগ্রী দিলেন ইউএনও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 4 days ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 7 days ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?