By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলারচর প্লাবিত, ডুবে গেছে ৪টি পুকুর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলারচর প্লাবিত, ডুবে গেছে ৪টি পুকুর
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

জলোচ্ছ্বাসে সুন্দরবনের দুবলারচর প্লাবিত, ডুবে গেছে ৪টি পুকুর

Last updated: 2024/05/26 at 6:01 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাগরের জোয়ারের জলোচ্ছ্বাসে সুন্দরবন ৭/৮ ফুট পানিতে প্লাবিত হয়েছে। দুবলারচরের চারটি পুকুর লবণ পানিতে ডুবে গেছে। ভেসে গেছে জব্দকৃত ট্রলার ও দুবলার অফিস জেটি।
জেলে পল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, রবিবার দুপুরে সাগরের জোয়ারে দুবলারচর সাত আট ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। দুবলার আলোরকোল, মাঝের কেল্লা, অফিস কেল্লা ও শালারচরে পুকুরের পাড় ভেঙ্গে চারটি পুকুর লবণ পানিতে ডুবে গেছে। ভেসে গেছে দুবলার অফিস জেটি ও জব্দকৃত দুটি টলার।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার সুরজিৎ চৌধুরী মোবাইল ফোনে বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবনের কটকা বনাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে রেস্ট হাউস বনরক্ষীদের ব্যারাক ও অফিস আঙ্গিনা।
দুবলার মাঝের কেল্লা থেকে পিরোজপুরের জেলে আলাল মিয়া জানান সাগরের জোয়ারে দুবলারচর এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রচন্ড ঝড় বাতাস বইছে সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।
বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ মিহির কুমার দো ইত্তেফাককে বলেন, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি থেকে রেহাই পেতে বন বিভাগের দুবলা, কোচিকালী শেলারচরসহ সাগর তীরবর্তী ফরেস্ট ক্যাম্প সমূহের বনরক্ষীদের নিরাপদ জায়গায় সরে যাওয়া নির্দেশ দেওয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় নদ-নদীর পানি বৃদ্ধি : মারাত্মক ঝুঁকিতে ২টি ভেড়িবাঁধ
Next Article ‘কয়রা সাংবাদিক ফোরা‌ম’ এর বিতর্কিত কর্মকাণ্ডে জনমনে ক্ষোভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
খুলনা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনা

ডুমুরিয়ায় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এনডিটিভি’র বিশ্লেষ : আওয়ামী লীগকে কীভাবে সামলাবে বিএনপি?

By জন্মভূমি ডেস্ক 37 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?