
যশোর অফিস : জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন ও বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) ২২৬তম সাহিত্য সভা উপলক্ষে শুক্রবার সকালে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি অ্যাড. জিএম মুছা, কবি ও গবেষক মনিরুজ্জামান। অতিথি ছিলেন কবি ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, কবি ও বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, গবেষক আবুল কালাম আজাদ।
সহ-সভাপতি নূরজাহান আরা নীতি ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসনাত সজলের পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, রাজপথিক, কাজী নূর, সঞ্জয় নন্দী, আহমেদ মাহাবুব ফারুক, শাহরিয়ার সোহেল, এম এ কাসেম অমিয়, অ্যাড. মাহমুদা খানম, ফারহাদ বিশ^াস, মো. মোবারক, সৈয়দ ইমদাদুল হক, মো, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম মিঠু, ভদ্রাবতী বিশ^াস, শ্রীহাজারী লাল বিশ^াস, মনিরুল ইসলাম প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত