By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > নির্বাচনী পরিক্রমা > জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব
জাতীয়নির্বাচনী পরিক্রমাশীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব

Last updated: 2023/10/30 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ সোমবার (৩০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তফসিলের পরিবেশ নিয়ে বলেন, ইতিমধ্যে একটি রাজনৈতিক দল সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি পর্যবেক্ষণ আছে সেটা কমিশনকে অবহিত করেছে। এখন পর্যন্ত কমিশনে কাছে আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রতিবেদন দিয়েছে তাতে মনে হয়েছে পরিবেশ শান্তিপূর্ণ আছে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই বলে তারা জানিয়েছেন। তবে গতকাল বিএনপির ডাকা আগামী তিন দিনের অবরোধের বিষয়ে আইনশৃঙ্খলার কোনো অবনতি যেন না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে আশ্বস্ত করেছেন। তফসিল ঘোষণার পর থেকে ভোট হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সময় সময় কমিশনকে জানাবে। তখন প্রয়োজন হলে কমিশন আবার তাদের সাথে বসে সিদ্ধান্ত নেবে।

ব্যালট বাক্স পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ব্যালট বাক্স কখন পাঠানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ এখনও অনেক সময় রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যালট বাক্স পাঠানো পর সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সচিব বলেন, আজকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে এবং বিভিন্ন বাহিনীর কি সক্ষমতা আছে, বা অতীতে কিভাবে নির্বাচনে দায়িত্ব পালন করেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের পরিকল্পনা কমিশন উপস্থাপন করেছে। কমিশন তাদের বক্তব্য শুনেছে এবং কিছু দিকনির্দেশনা দিয়েছে। এছাড়া, তফসিল ঘোষণার পর পরিপত্র জারি করা হবে সে বিষয়ে কমিশন তাদের অবহিত করেছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনএসআই’র মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের, আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, র‍্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এর প্রতিনিধি, ডিজিএফআই মহাপরিচালকের প্রতিনিধি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন
Next Article ইসরায়েলের বোমা হামলায় গাজায় ৪৭ মসজিদ, ৭ গির্জা ধ্বংস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
লাইফস্টাইল

পিরিয়ডের আগে স্তনে ব্যথা হওয়া কি স্বাভাবিক?

By Online Desk 6 minutes ago
লাইফস্টাইল

February 18, 2026

By Online Desk 7 minutes ago
লাইফস্টাইল

চা ছাড়া আমার চলেই না: তবু মানুন এসব কানুন

By Online Desk 8 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?