By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার সংবর্ধিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার সংবর্ধিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মিলন সরকার সংবর্ধিত

Last updated: 2024/06/30 at 4:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন খুলনার পাইকগাছা উপজেলার তেলিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন সরকার। বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩’ প্রদান অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ স্বাক্ষরিত এক পত্রে মিলন সরকার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার খবরটি জানা যায়। তাতে বলা হয়, তেলিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে নানাবিধ উদ্যোগ গ্রহণের মাধ্যমে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার সৃজনশীল কর্মকাণ্ড ও গৃহীত পদক্ষেপ সব মহলে প্রশংসিত হয়েছে। যার জন্য তাকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (সরকারি প্রাথমিক বিদ্যালয়) ক্যাটাগরিতে নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, খেলাধুলা, সংগীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি ও শিক্ষার্থীসহ ১২৬ জনের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পদক তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মিলন সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকে পদক প্রাপ্তি গৌরবের। নিজে ধন্য মনে করছি। এ সাফল্য আমার একার না, এ সাফল্য আমার পরিবারের, সকল শিক্ষাগুরু, তেলিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের সকলের প্রতি, পাইকগাছা প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলার নিয়োগ কমিটির প্রতি এবং জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও পরীক্ষা যাচাই-বাছাই কমিটি সহ শুভাকাঙখীদের প্রতি। তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুল ইসলাম সহ বিদ্যালয় কমিটির সদস্যদের। যাদের অনুপ্রেরণায় তার এই অর্জন আগামীতে সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা বলেন, স্মরণীয় অর্জন। তেলিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানাই। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, ‘ মিলন সরকার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক পদক ভূষিত হওয়ায় তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তিনি পাইকগাছাবাসীর মুখ উজ্জ্বল করেছেন। তার পদাঙ্ক অনুসরণ করে পাইকগাছার সব শিক্ষক আরও ভালো করবেন সেই প্রত্যাশা করছি।’ উল্লেখ্য, মিলন সরকার পাইকগাছা উপজেলার দেলুটি গ্রামের দরিদ্র ঘরে ১৯৮৩ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন।
পিতা বিনয় কৃষ্ণ সরকার একজন কৃষক ও মাতা কবিতা রানি সরকার গৃহিণী। দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়েও পিতা জনখেটে মিলন সহ আর দুই ভাইবোনকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। মিলন সরকার সকল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে প্রথম বিভাগ পেয়ে দারুণমল্লিক ডি.এইচ.কে. মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বটিয়াঘাটা কলেজ থেকে এইচএসসি, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স), এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০২২ সালে ইংরেজি বিষয়ের মাস্টার ট্রেইনারে প্রশিক্ষণ নেন। তিনি আরও বলেন, এ অর্জন আমি সকল শিক্ষকদের মধ্যে উৎসর্গ করলাম এবং নিষ্ঠা ও সততার সাথে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করব বলে দৈনিক জন্মভূমির এ প্রতিনিধিকে জানান। এদিকে, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় রবিবার সকালে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগরে উপজেলা শিক্ষা পরিবার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধিত হলেন মিলন সরকার। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক ও সহকর্মীদের নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে ফুলেল শুভেচ্ছা জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাউখালীতে জাতীয় পার্টির ২ শতাধিক নেতাকর্মী পদত্যাগ
Next Article মোরেলগঞ্জে ভ্যান শ্রমিকের মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

নিষিদ্ধ রাজনীতির তৎপরতায় ক্ষুব্ধ মহানগর বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?