
বিজ্ঞপ্তি : জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে বুধবার এক বিবৃতি জানানো হয়। জেলা সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের সুপারিশে এবং কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধুর অনুমোদনক্রমে পাইকগাছা উপজেলা শাখার সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে গাজী শহীদুল ইসলামকে আহ্বায়ক এবং এ্যাড. এফ এম এ রাজ্জাককে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির গঠিত হয়েছে। এখন থেকে পাইকগাছা উপজেলা শাখার সাংগঠনিক সকল কাজকর্ম এই কমিটি সম্পাদন করবে।