By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Last updated: 2023/06/18 at 3:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার আজ রবিবার সকালে খুলনা বিশ^বিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশব্যাপী কার্যক্রমের জন্য ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে ইতিবাচক পরিবর্তন আসছে। ভোক্তার অধিকার নিশ্চিতে ক্রেতাদের সচেতন হওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীরা হলো সমাজের দর্পন, তারা সচেতন হলে সমাজ বদলে যাবে। দেশের মার্কেটিং ব্যবস্থা ক্রমাগত অনলাইনভিত্তিক হয়ে যাচ্ছে। অনলাইন মার্কেটিং প্লাটফর্মে কেউ পণ্য কিনে প্রতারিত হলে এর প্রতিকার পাওয়ার সুযোগ আরো সহজ করা প্রয়োজন।

মূখ্য আলোচক তাঁর বক্তব্যে বলেন, ভোক্তাকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। দেশের ১৭ কোটি মানুষ যদি তাদের অধিকার নিয়ে সচেতন হয় ও আইনের আওতায় অন্যায়ের প্রতিকার লাভের চেষ্টা করে তাহলে অধিকার প্রতিষ্ঠা সহজ হবে। অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য আইন ভঙ্গ করে, এমনকি শিশু খাদ্যেও ভেজাল দেয়। ভেজালের কারণে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হয়। ক্রেতা বা ভোক্তার অধিকার রক্ষায় মানুষকে সচেতন করতে ভোক্তা অধিকার আইন ও এর প্রয়োগ সম্পর্কে সবাইকে জানতে ও জানাতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভোক্তা অধিকার অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সেমিনারে জানানো হয়, ভোক্তার স্বার্থ বিরোধী যে কোন অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। বাজারে বা বিক্রীর স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ পণ্যের ব্যবহার, ওজনে কারচুপিসহ মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করলে এ আইনের আওতায় অভিযুক্তকে কারাদন্ড, অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত করার সুযোগ রয়েছে। কোন ভোক্তা কোন পণ্য বা সেবা কিনে প্রতারিত হলে ৩০ দিনের মধ্যে অভিযোগ দায়ের করার সুযোগ রয়েছে। দায়েরকৃত অভিযোগ তদন্তে প্রমানিত ও জরিমানা আরোপ করা হলে আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী পাবেন। সেমিনারে আরো জানানো হয়, ২০২২-২৩ অর্থবছরের ৩১ মে পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ২৩ হাজার ২৭৩টি অভিযোগ পাওয়া গিয়েছে, যার মধ্যে ১৭ হাজার ৭১৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। একই সময়ে এ প্রতিষ্ঠানটি ১১ হাজার ২৯টি বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে এবং জরিমানা হিসেবে ১৮কোটি ছয় লাখ ৪৯ হাজার ৫০০টাকা আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস ও কনজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনার সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড। সেমিনারে স্বাগত জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেরা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ আলম। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
Next Article সাংবাদিক নাদিম হত্যা মামলার ৯ আসামি রিমান্ডে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

নামাজ পাড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ খুলনায় সাবেক এমপির জামাই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?