By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জাতীয় শোক দিবস: হিরামনি’র চিত্র প্রদর্শনীসহ খুলনা প্রেসক্লাবের নানা কর্মসূচি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > জাতীয় শোক দিবস: হিরামনি’র চিত্র প্রদর্শনীসহ খুলনা প্রেসক্লাবের নানা কর্মসূচি
Uncategorized

জাতীয় শোক দিবস: হিরামনি’র চিত্র প্রদর্শনীসহ খুলনা প্রেসক্লাবের নানা কর্মসূচি

Last updated: 2021/08/13 at 12:05 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE


জন্মভূমি রিপোর্ট
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ আগস্ট বঙ্গবন্ধু’র জীবন, কর্ম ও শোকাবহ দিবসটির ওপর খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত প্রাক্তন ছাত্রী চিত্রশিল্পী হিমা আক্তার হিরামনি’র ‘একক চিত্র প্রদর্শনী’।
প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
১৫ আগস্ট বেলা ১১.১৫ মিনিটে ক্লাবের অভ্যন্তরে অব¯ি’ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং এরপর ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএফইউজে’র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে’র সাবেক মহাসচিব ওমর ফারুক, নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মারুফুল ইসলাম।
১৬ আগস্ট বেলা ১২টায় তিন দিনব্যাপী ‘চিত্র প্রদর্শনী’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি
থাকবেন বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন বিজেএ’র সভাপতি শেখ সৈয়দ আলী। সকল কর্মসূচিতে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি জনাব এস এম জাহিদ হোসেন। কর্মসূচিতে ক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদের উপ¯ি’ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 13, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইস্টার্ণ জুট মিল: এক মাসের সিসি ক্যামেরা বিল ১ লাখ ৭২ হাজার টাকা
Next Article বঙ্গবন্ধুর নাম মানুষের হৃদয় থেকে কোনদিনমুছে ফেলা যাবে না : খুবি উপাচার্য
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 45 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 46 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 47 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?