By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জানা গেলো টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য সময়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > জানা গেলো টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য সময়
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

জানা গেলো টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য সময়

Last updated: 2023/07/29 at 12:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দরজায় কড়া নাড়ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। তবে এরই মাঝে জানা গেল, আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সম্ভাব্য সময়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে টুর্নামেন্টের সম্ভাব্য দিনক্ষণ।

ভারতীয় এই সংস্থার দাবি, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের ১০ ভেন্যুতে আগামী বছরের ৪ জুন থেকে শুরু হবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বৈশ্বিক আসর। আসরের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ৩০ জুন। টুর্নামেন্টে অংশ নেবে মোট ২০ টি দল।

ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির একটি প্রতিনিধিদল এরইমাঝে যুক্তরাষ্ট্রে কিছু ভেন্যু পরিদর্শন করেছে। পরিদর্শন করা ভেন্যুগুলোর মাঝে, ফ্লোরিডার লডারহিলে আগেই আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মরিসভিল, ডালাস, নিউইয়র্কে।

মরিসভিল ও ডালাসের মাঠে চলছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। সম্ভাব্য বাকি ভেন্যুর মধ্যে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, মরিসভিলের চার্চ স্ট্রিট পার্ক এবং নিউইয়র্কের ফন কোর্টল্যান্ড পার্ক এখনো আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায়নি।

তবে, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে জন্য, এসব ভেন্যুর আন্তর্জাতিক মর্যাদা পাওয়া আবশ্যক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই) ও ইউএসএ ক্রিকেটকে (ইউএসএসি) সঙ্গে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে আইসিসি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ফরম্যাটেও বেশকিছু পরিবর্তন আসছে। আগের দুই বিশ্বকাপে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে। আর ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ২০টি দলকে প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে। চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

এদিকে আঞ্চলিক বাছাইপর্ব খেলে এই সপ্তাহে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পেয়েছে। আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব থেকে একটি, আফ্রিকা থেকে দুটি এবং এশিয়া থেকে আরও দুটি দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আঞ্চলিক এই বাছাইপর্বের আগেই ১২টি দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ধোলাইখালে বিএনপি-পুলিশ সংঘর্ষ
Next Article খুলনাসহ ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খেলাধূলা

বাংলাদেশের বিপক্ষে নতুন অধ্যায় শুরু করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?