By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

Last updated: 2024/01/01 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভূমিকম্পপ্রবণ জাপানে মাত্র ৯০ মিনিটে অন্তত ২১টি ভূমিকম্প আঘাত হেনেছে। এর সবগুলোই ৪ মাত্রার বেশি। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। সংস্থাটি জানিয়েছে, আগামী সপ্তাহে আরও বড় ভূমিকম্প এই এলাকায় আঘাত হানতে পারে।

জাপানের আবহাওয়া সংস্থা একটি জাতীয়ভাবে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে বলেছে যে আগামী সপ্তাহে বিশেষ করে আগামী দুই বা তিন দিনের মধ্যে ৭ মাত্রার ভূমিকম্পের তীব্রতার আরও বড় ভূমিকম্প এই এলাকায় আঘাত হানতে পারে।

সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় দাবানল ও ভূমিধসের ঝুঁকি বেড়েছে। খবর আল জাজিরার

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছে এবং বাসিন্দাদের আরও কম্পনের জন্য প্রস্তুত থাকতে হবে।

সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের বলেন, ওই এলাকার পারমাণবিক কেন্দ্রগুলো কোনো দুর্ঘটনার অভিযোগ করেনি। তবে তিনি বলেন যে, উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য আসন্ন সুনামি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এখন প্রতি মিনিট গুরুত্বপূর্ণ। সবাইকে দ্রুত নিরাপদ এলাকায় সরে যেতে হবে।

প্রায় ৩ মিটার (প্রায় ১০ ফুট) সুনামি জাপানের পশ্চিম উপকূলে নিগাতা এবং অন্যান্য এলাকায় আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ছোট সুনামির ঢেউ ইতিমধ্যেই উপকূলে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশে বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। জাপান রেলওয়ে জানিয়েছে, টোকিও এবং ইশিকাওয়া প্রিফেকচারের নোটোর কেন্দ্রস্থলের মধ্যে বুলেট ট্রেন পরিষেবাও স্থগিত রয়েছে।

মধ্য জাপানে একাধিক বড় ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশেপাশে প্রায় ৩৩,৫০০ পরিবার বিদ্যুৎবিহীন ছিল। ইউটিলিটি কোম্পানিগুলো বলছে, জাপানের প্রধান দ্বীপ হোনশুর পাশে জাপান সাগরের তৈয়ামা, ইশিকাওয়া এবং নিগাতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। ভূমিকম্পগুলোর অধিকাংশই ক্ষীণ হয়ে থাকে। তবে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পকের অনেক রেকর্ড রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কলাবাগান মাঠের জনসভায় প্রধানমন্ত্রী
Next Article নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 27 minutes ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ফিতরা ও যাকাতের নিসাব নির্ধারণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

নতুন কোনও স্নায়ুযুদ্ধ চায় না ব্রাজিল : লুলা

By Staff Reporter 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?