
বিজ্ঞপ্তি : খুলনা জাতীয় পার্টির খুলনা মহানগরের সাবেক সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি, খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৈয়ার শেখ আবুল কাশেম কলেজের প্রতিষ্ঠাতা জাপা নেতা শেখ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা ও তাঁর রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি প্রদান করেছেন ন্যাপ ভাসানী খুলনা মহানগর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন ন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শেখ ওবায়দুল হোসেন, ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিন, সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, ২৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সুমন হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু, পাট ব্যবসায়ী মোঃ ফারহাদ, মোঃ সাদাকাত হোসেন প্রমুখ।