By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
রাজনীতি

জামায়াতের ১২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

Last updated: 2025/09/30 at 3:12 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় সংসদ নির্বাচন ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, এই দাবিতে রাজপথে আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই কর্মসূচি ঘোষণা করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের জনগণ এক কঠিন সময় পার করছে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা চাই, শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ জন্যই জনগণের দাবি ও অভিপ্রায় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হওয়া উচিত।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই সবার অংশগ্রহণে নির্বাচন করতে হবে। নইলে জনগণ রাজপথে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হবে।
তার ভাষ্য অনুযায়ী, দেশের বর্তমান সংকট নিরসনের একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন। আর তা নিশ্চিত করতে হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে’ গঠিত ঐকমত্যকে ভিত্তি করেই নির্বাচন আয়োজন করতে হবে।
দলটির পক্ষ থেকে দাবি করা হয়, জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই তারা দাবিগুলো তুলে ধরতে চায়। এ কারণে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কর্মসূচিগুলোতে রাজপথে কঠোর কোনো অবস্থান নেওয়া হয়নি।
জামায়াত মনে করে, সংলাপ ও শান্তিপূর্ণ পদ্ধতিতে রাজনৈতিক সমাধানের পথ এখনো উন্মুক্ত আছে। তবে জনগণের দাবি উপেক্ষা করা হলে, তা কঠোর আন্দোলনের দিকে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল।
পাঁচ দফা দাবি আদায়ে আন্দোলনের দ্বিতীয় ধাপে কর্মসূচিগুলো হচ্ছে-
১. পহেলা অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ।
২. ১০ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল।
৩. ১২ অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান।
জামায়াতের পাঁচ দফা দাবি হলো-
১. জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।
২. নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে।
৫. বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

 

জন্মভূমি ডেস্ক September 30, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোট বানচালের ষড়যন্ত্র হচ্ছে, সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব
Next Article বুধবার থেকে শুরু টানা চার দিনের সরকারি ছুটি
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 46 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 47 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 48 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?