By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: জামায়াতে ইসলাম বেইমানের দল: সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন ‌
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > জামায়াতে ইসলাম বেইমানের দল: সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন ‌
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জামায়াতে ইসলাম বেইমানের দল: সাতক্ষীরায় কাজী আলাউদ্দিন ‌

Last updated: 2025/09/18 at 1:22 PM
জন্মভূমি ডেস্ক 7 months ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ‌সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন জামায়াত ইসলামী একটি বেঈমানের দল। এদের কথা ও কাজের মিল নেই। এরা এক সময়ে বলতো নারী নেতৃত্ব হারাম। আবার এখন বলে, নারীদের নিয়েই তারা কাজ করতে চায়।

এদের কথাবার্তা, কাজকর্ম মোনাফেকি। দলটি রাজনীতির ফায়দা হাসিলের জন্য মিথ্যা বলে। বেহেশতের টিকিট বিক্রি করে। অথচ মহান আল্লাহ তায়ালা একমাত্র আমাদের প্রিয় নবী,শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেই শুধুমাত্র বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। অন্য কাউকে নয়।

বুধবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী শ্যামনগর উপজেলা মহিলা দল আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, নারী নেতৃত্ব হারাম বলার পরও ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত ইসলাম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনটি নারী আসন চেয়ে নিয়েছিলেন। অথচ ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোট করে জামায়াত ইসলাম আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছিলো। জামায়াত যদি সেসময় এটা না করতো তাহলে আওয়ামী লীগের অবস্থা হতো মুসলিম লীগের মতো।
জামায়াত ইসলামি দল সম্পর্কে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, মুনাফেক জামায়াত ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবেও সংসদে যেতে পারবে না। আর এটা বুঝতে পেরেই তারা আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি শাহাদাত বরণ করার পর তার সুযোগ্য উত্তরসুরী বেগম খালেদা জিয়াও আপোষহীন নেত্রী। তিনি বলেন, বিগত ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বিএনপি নেত্রীসহ লক্ষ লক্ষ নেতা কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। কারাগারে পাঠিয়েছে। হত্যা করেছে অগনিত মানুষকে।

প্রধান অতিথি আরো বলেন, ২০২৪ এর জুলাই আন্দোলনের মাষ্টার মাইন্ড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের জুলুম নির্যাতনের বিরুদ্ধে তারই নির্দেশনায় বিএনপি মাঠে আন্দোলন করেছেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী দল বিএনপির শ্যামনগর উপজেলা মহিলা দল আয়োজিত দ্বি বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা সভাপতি নূরজাহান পারভীন ঝর্না।বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, বিএনপি নেতা অধ্যাপক আশিক ইলাহি মুন্না,খান আব্দুস সবুর, আনোয়ারুল হক, আব্দুল্লাহ আল কাইয়ুম প্রমুখ।সম্মেলনের উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।

জন্মভূমি ডেস্ক September 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরা ‌আত্মসমর্পণকারী হরিণ শিকারীদের অনুদান প্রদান
Next Article মঠবাড়িয়ায় আ’লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?