By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জীবননগরে চাল থেকে পড়ে খামারির মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > জীবননগরে চাল থেকে পড়ে খামারির মৃত্যু
চুয়াডাঙ্গা

জীবননগরে চাল থেকে পড়ে খামারির মৃত্যু

Last updated: 2023/03/20 at 2:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগরে গোয়াল ঘরের চাল মেরামত কালে চাল থেকে পড়ে শাহাজান আলী (৪০) নামের এক খামারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌর শহরের লক্ষীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পৌর শহরের আব্দুল গফুরের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শাজাহান আলী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে সম্প্রতি দেশে ফিরে আসেন এবং বাড়িতে ক্ষুদ্র পরিসরে একটি গরু খামার করেন। সেখানে গরু লালন পালন করে আসছিলেন।রোববার সকাল ১০ টার দিকে গোয়াল ঘরের চালের টিন ভাঙ্গা দেখতে পান। এ সময় খামারি চালের ওপর উঠে টিন মেরামত করার সময় টিন ভেঙ্গে গোয়ালের ভিতরে থাকা ডাবার উপরে পড়ে মাথায় মারাত্মক ভাবে আহত হন।

পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত যশোর সদর হাসপাতালে রেফার করেন। পথিমধ্যে তার অবস্থা বেগতিক হলে তাকে ঝিনাইদহের মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা মাত্র। এ ব্যাপারে কোন আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বটিয়াঘাটায় সাজানো ডাকাতির ঘটনায় আটক ৩
Next Article বাঘারপাড়ায় প্রতিবাদ করায় পিতা-পুত্র আহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজান : ফজিলত ও করণীয়

By Correspondent 1 hour ago
সাতক্ষীরা

সুন্দরবনে ১লা মার্চ থেকে কাঁকড়া আহরণে অনুমতি পাবে আহরণকারীরা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

আজ ‌আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?