By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জীবননগরে টিসিবি’র ডিলার নবায়নের তদন্তেও অনিয়ম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > জীবননগরে টিসিবি’র ডিলার নবায়নের তদন্তেও অনিয়ম
চুয়াডাঙ্গা

জীবননগরে টিসিবি’র ডিলার নবায়নের তদন্তেও অনিয়ম

Last updated: 2025/06/29 at 3:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 8 months ago
Share
SHARE

মোঃ হুমায়ুন কবির, জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার জীবননগরে টিসিবির ডিলার নবায়নের তদন্তেও অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই না করেই ঘরে বসে তদন্ত প্রতিবেদন দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ। আবার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হামিদই বলছেন, টিসিবির তদন্তের দায়িত্ব দেয়া হলেও উপজেলা প্রশাসন থেকে যেমন নির্দেশনা পেয়েছেন, তেমনি তদন্ত প্রতিবেদন দিয়েছেন তিনি। এছাড়াও, তিনজন ডিলারের তদন্ত করে ছয়জন ডিলারের রিপোর্ট দিয়েছেন এই কর্মকর্তা।

প্রতি দুই বছর পরপর তদন্ত করে ডিলারশিপ নবায়ন করার নিয়ম। সে অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের দপ্তর থেকে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। উপজেলা প্রশাসন থেকে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুল হামিদ টিসিবি’র ডিলারশিপ নবায়ন পূর্ব তদন্তের দায়িত্ব পান।

জীবননগর উপজেলার ১৪ জন ডিলারের মধ্যে এ বছর ৬ জন ডিলারের নবায়নের তদন্ত হওয়ার কথা। অভিযোগ উঠেছে গত মঙ্গলবার (২৪ জুন) ৬ জন ডিলারের মধ্যে আব্দুল হামিদ সরেজমিন তদন্ত করেন তিনটি ডিলারদের গোডাউন। আর তিনজন ডিলারের গোডাউন তদন্ত করেই তিনি পাঁচজনের ডিলারশিপ নবায়নের জন্য ইতিবাচক মতামত দেন। একমাত্র মেসার্স লুবনা ট্রেডার্সের ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তা নেতিবাচক মতামত দেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘মেসার্স লুবনা ট্রেডার্সের বিষয়ে উপজেলা প্রশাসন থেকে সহকারী প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দীন যে তদন্ত রিপোর্ট সরবরাহ করেছেন, সেই অনুযায়ী আমি মতামত দিয়েছি।’

আরও অভিযোগ উঠেছে, টিসিবি’র ডিলার মেসার্স সাগর কুমার বিশ্বাসের নিজস্ব কোনো দোকান বা ভাড়া নেয়া গোডাউন নেই। তার পরেও সাগর কুমার বিশ্বাসের ডিলারশিপ নবায়নে ইতিবাচক মতামত দেয়া হয়েছে। জনশ্রুতি আছে শর্তপূরণ না করেও সাবেক এমপি টগরের প্রভাব খাটিয়ে ডিলারশিপ পেয়েছিলেন মেসার্স সাগর কুমার বিশ্বাস।

ডিলারশিপ পেতে আগের দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে এবারও তদন্তকারী কর্মকর্তাকে একটি ফাস্ট ফুডের ডিলারের গোডাউনের সামনে টাঙানো ব্যানার দেখান। তাই দেখে সন্তষ্ট হয়ে কোনো কাগজপত্র যাচাই ছাড়াই এবারেও নবায়নে মতামত দিয়েছেন তদন্ত কর্মকর্তা।

অনুসন্ধান বলছে, তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তাকে সাগর কুমার বিশ্বাস যে গোডাউনের সামনে টিসিবির ব্যানার টাঙ্গিয়ে তার নিজের বলে দেখিয়েছেন, প্রকৃতপক্ষে সেটি জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবুর ভাগ্নের ফাস্ট ফুড ডিলারের গোডাউন।

এদিকে, টিসিবির নীতিমালা না মেনে পূর্বে থেকেই মেসার্স সততা মুদি স্টোর ও মেসার্স খাদিজা মুদি স্টোর নামে পৃথক দুটি ডিলারশিপ রয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি টগরের ঘনিষ্ঠজন মো. রহিদুল ইসলাম ও তার স্ত্রী খাদিজা খাতুনের নামে। রহিদুল ইসলাম চিহ্নিত আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা। তারপরও তার স্ত্রীর নামেও আছে ডিলারশিপ। যা নীতিমালা পরিপন্থী। তবুও অনিয়মের কোনো শাস্তির সুপারিশ না করে আবারও রহিদুল ইসলামের ডিলার নবায়নের জন্য সুপারিশ করেছেন ওই তদন্তকারী কর্মকর্তা।

তবে ভিন্নতা দেখিয়েছেন একটি মাত্র তদন্তে। তিনটি প্রতিষ্ঠানের সরেজমিন করে ৬টির মধ্যে ৫টি প্রতিষ্ঠানকে নবায়নের সুপারিশ করলেও মেসার্স লুবনা টেড্রার্স নামে একটি প্রতিষ্ঠানকে নবায়নের জন্য নেগেটিভ রিপোর্ট দিয়েছেন তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদ। আবার সেই প্রতিষ্ঠানটির সরেজমিন তদন্তও করেননি তিনি। তবে নিজ মুখেই খোদ তদন্ত কর্মকর্তা বলছেন, উপজেলা প্রশাসন থেকে নির্দেশিত হয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তিনি।

জীবননগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও টিসিবির ডিলার নবায়নের তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হামিদ বলেন, ‘এগুলো ডিসি-ইউএনও স্যারের কাজ। আমার কাজ না। আমাকে দায়িত্ব দিয়েছে। আমি নতুন মানুষ। করে দিয়েছে আরকি। স্বামী-স্ত্রীর ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী একজনের সুপারিশ করেছি। আমার কাছে একটি মতামত চেয়েছিলো, আমি একটা মতামত দিয়েছি। ফাইনাল রিপোর্ট দিবেন ইউএনও স্যার। আমি জাস্ট প্রতিষ্ঠানটি আছে কি না সেটা দেখেছি। ডিডের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।’

এক প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ‘এখন এটা বলা আমার জন্য কষ্টকর। ইউএনও অফিস থেকে যেমন নির্দেশনা দিয়েছে, তেমন রিপোর্ট দিয়েছি। অনিয়ম যদি থাকে, তাহলে পুনঃতদন্ত হবে। আমার কিছু করার নেই। দোকান দেখেছি। দোকানগুলো তাদের কি না সেটা দেখার দায়িত্ব আমার না। আমি তিনটা বা চারটা দোকানে গেছি। রিপোর্ট দিয়েছি ৬টা।’

মেসার্স সাগর কুমার বিশ্বাসের ঘরটি তার নিজের বা ডিড করে ভাড়া নেয়া এটা যাচাই করেছেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ঘরটিতে টিসিবির সাইন বোর্ড দেখেছি। টিসিবির কোনো পণ্য ছিল না। কাগজপত্র আমি দেখিনি।’ মেসার্স লুবনা টেড্রার্সে না গিয়েও কীভাবে নেগেটিভ রিপোর্ট দিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে আগেই বলে দিয়েছে মেসার্স লুবনা ট্রেডার্সের নামে আগে থেকেই রিপোর্ট আছে। আমি সেখানে যায়নি। কিন্তু তার বিরুদ্ধে যে রিপোর্ট আছে, ওই রিপোর্টটাই দিয়েছি। ইউএনও স্যারের অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দীন সাহেব আমাকে রিপোর্টটি সরবরাহ করেছেন।’

মেসার্স লুবনা ট্রেডার্সের মালিক মো. মিঠুন বলেন, ‘টিসিবির লাইসেন্স তদন্ত করতে কবে এসেছে, এ বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কিছু জানানো হয়নি। একজন ডিলারের মাধ্যমে জানতে পেরে আমি তদন্ত কর্মকর্তা মো. আব্দুল হামিদের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছেন, “আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক ও ইউএনওর বিরূপ মত থাকায় আমি আপনার ওখানে যায়নি।” আমি জানতে পেরেছি তদন্ত কর্মকর্তা তদন্ত না করেই নবায়ন যাতে না হয়, সে জন্য সুপারিশ করেছেন। যা অন্যয্য।’

মেসার্স সাগর কুমার বিশ্বাস ট্রেডার্সের মালিক সাগর কুমারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তিনি মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ও জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সালাউদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা মুঠোফোন রিসিভ করেননি। যে কারণে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আমি তথ্যগুলো নোট নিয়েছি। যাচাই করে দেখবো।###

সিনিয়র করেস্পন্ডেন্ট June 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে দোহার তৈরি করে জীবিকা চলে শতাধিক পরিবারের
Next Article খুলনায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 43 minutes ago
খুলনা

খুলনা প্রেসক্লাবে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 59 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 7 days ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
চুয়াডাঙ্গা

সাংবাদিক হেনস্তার প্রতিবাদে জীবননগর প্রেসক্লাবের জরুরি মিটিং, বিতর্কিত ইউএনওকে অপসারণের দাবি

By Correspondent 4 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?