By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী
জাতীয়জেলার খবর

জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না : বাণিজ্যমন্ত্রী

Last updated: 2022/08/14 at 9:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিরা বেহেশতে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়। জীবিত অবস্থায়তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ তো মানুষ মারা গেলে বুঝতে পারে।
রোববার (১৪ আগস্ট) সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ প্যানিক ছড়ানোর জন্য এমন কথা বলছে। বাস্তবে এর কোনো ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেশতে আছে।’
বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাঁধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে হিংসাত্মক কিছু করা হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল , বিএনপিও ছিল। এ কারণে তাদের আচরণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে।
টিপু মুনশি বলেন, বাংলাদেশ শ্রীলংঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে।
তিনি বলেন, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এ ছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি বাসায় আসেন টিপু মুনশি। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
সিনিয়র করেস্পন্ডেন্ট August 14, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্র গুলিসহ তিন জন গ্রেফতার
Next Article টানা বৃষ্টিতে বিপর্যস্ত মোংলার জনজীবন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
লাইফস্টাইল

বর্ণমালায় একুশ: রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে মাতৃভাষা দিবস

By Online Desk 16 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বিশ্ববাজার মাতাচ্ছে সাতক্ষীরার সফটশেল কাঁকড়া

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?